চাকুলিয়া নিউজডেস্ক: এবার রাজ্যের উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে চলেছে রাজ্য সরকার। টিভি৯ বাংলার প্রতিবেদন অনুযায়ী হুগলি নদীর নিচে টানেল তৈরি করতে চলেছে রাজ্য। কেননা রাজ্যে বিনিয়োগ করাতে গেলে পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা একান্তই প্রয়োজন। আর সেই লক্ষ্যকে সামনে রেখে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। যাতায়াত তথা যানবাহন পরিকাঠামোকে ঢেলে সাজাতে এবার নতুন টানেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
জানা গেছে হুগলি নদীর নিচে তৈরি হবে এই নতুন টানেল। এর ফলে সড়ক পথ এর এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সময় অপচয় হবে কম ব্যবসা-বাণিজ্যের হবে প্রসার। জানা গেছে যে এর মাধ্যমে কলকাতা বন্দর এবং আলমপুরের মধ্যে যোগাযোগের এক নতুন রাস্তা চলে আসবে।

কলকাতা বন্দর এলাকায় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ মূলত ট্রাফিক জ্যাম নিয়ে। এরফলে ব্যবসা-বাণিজ্যের প্রসারে অসুবিধা হয়। এবার সেই অসুবিধা কে দূর করতে নতুন পরিকল্পনা গ্রহণ করল রাজ্য সরকার। খুব সহজেই বোঝা যায় যে কলকাতা বন্দরকে ঢেলে সাজাতে তথা কাজের প্রতি আনতে এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে এই পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।
জানা গেছে কলকাতা বন্দর থেকে শুরু করে আলমপুর পর্যন্ত নদী টানেল করবে রাজ্য। এজন্য কলকাতা বন্দরের তরফে এনওসি পাওয়া গেছে বলেই খবর। বিস্তারিত জানতে টিভি নাইনের ইউটিউব ভিডিও টি দেখুন-
তথ্যগত সূত্র এবং ভিডিও কৃতজ্ঞতা স্বীকার: টিভি নাইন বাংলা