West Bengal Minister Agnimitra Paul: রাস্তা পরিষ্কার রাখতে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে কঠোর  বিধিনিষেধ সরকারের!

চাকুলিয়া নিউজডেস্ক: রবিবার উত্তরবঙ্গের রাজ্যের শাখা সচিবালয় যার নাম উত্তর কন্যা সেখানে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে যেমন ছিলেন উচ্চ পদস্থ সরকারি আধিকারিক, রাজ্যের মন্ত্রী, ছিলেন জেলাশাসক ঠিক তেমনি ছিলেন পুলিশ কর্তা ব্যক্তিরাও। গুরুত্বপূর্ণ এই বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল পরিষ্কার-পরিচ্ছন্ন তা নিয়ে এক দুর্দান্ত সিদ্ধান্ত। জানা গেছে উত্তরবঙ্গ সহ সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আগামী সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকেই নতুন নিয়ম চালু হতে চলেছে।ইতিমধ্যে এই খবর আনন্দবাজার অনলাইন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এই খবর অনুযায়ী সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে খোলা রাস্তায় আবর্জনা এবং প্লাস্টিক ফেললে এবং সরকারি নির্দেশ অমান্য করলে মোটা অংকের জরিমানা হবে। এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জানা গেছে যেখানে সেখানে থুথু অথবা পানের পিক এবং অবৈধ পার্কিং করলেও ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। এক্ষেত্রে জুলাই মাসের ১ তারিখ থেকে রাস্তায় পার্কিং ব্যবস্থা বিষয়টি অটোমেটেড মেশিনের অধীনে নিয়ে আসা হবে।

আরো পড়ুন  Kanki Mandir Dham: উত্তর দিনাজপুরের কানকি রাম মন্দিরে কলকাতা,শিলিগুড়ি ও বিভিন্ন জেলা থেকে কীভাবে যাবেন?
সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

তথ্য এবং ভিডিও সূত্র কৃতজ্ঞতা স্বীকার ABP ANANDA

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment