West Bengal Panchayat recruitment on 11000 vacancy: পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে ১১ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি শুধু সময়ের অপেক্ষা?

Pranab khan

July 19, 2026

West Bengal Panchayat recruitment on 11000 vacancy: পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে ১১ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি শুধু সময়ের অপেক্ষা?

West Bengal Panchayat recruitment on 11000 vacancy notice: রাজ্যের শীঘ্রই প্রকাশিত হচ্ছে পঞ্চায়েতে ১১ হাজার শুন্য পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। শোনা যাচ্ছে যে কোন সময় এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়া ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মাধ্যমে হবে না।

এ প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন পঞ্চায়েতে নিয়োগ হবে ইউপিএসসির মত কোন স্বশোষিত সংস্থাকে দিয়ে যাতে কোন দুর্নীতি না হয়। যাতে সেখানে কোন রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে। শোনা যাচ্ছে রাজ্যে পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া (wb panchayat recruitment) করতে পারে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। উল্লেখ করা যেতে পারে এর আগে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলেও সেটা কার্যকরী করতে সময় সাপেক্ষ বলে জানানো হয়েছিল।

West Bengal Panchayat recruitment on 11000 vacancy: পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে ১১ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি শুধু সময়ের অপেক্ষা?
পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে ১১ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি শুধু সময়ের অপেক্ষা?

এই কারণেই পিএসসিকে নিয়োগের নতুন নিয়ম বা বিধি তৈরি করতে বলা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে খুব শিগগির বিধানসভায় তা অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। শোনা যাচ্ছে এর পরেই পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র গ্রহণ করবে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১২ ই জুলাই তমলুকে অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে জানিয়েছেন যে শিক্ষাগত যোগ্যতার নম্বরই হবে নিয়োগের মূল ভিত্তি। রাজ্যে চালু হতে চলেছে নতুন নিয়োগ বিধি। ২০২৭ সালের মার্চের মধ্যে মেধার ভিত্তিতে ১ লক্ষ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। অন্যদিকে নিয়োগের স্বচ্ছতা আনতে ইন্টারভিউর নম্বর কমিয়ে ৫ নম্বর করা হয়েছে।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment