চাকুলিয়া: আগামীকাল, অর্থাৎ ২ অক্টোবর ২০২৬ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের (সেবা সেতু অভিযান ২০২৬) বিশেষ নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ ‘সেবা সেতু অভিযান’। গোয়ালপোখর-২ নম্বর ব্লকও (chakulia seva setu camp) এই নাগরিক কেন্দ্রিক উদ্যোগের আওতায় রয়েছে।গোয়ালপোখর-২ নম্বর ব্লকে আগামীকাল মূলত দুটি পৃথক স্থানে সেবা সেতু অভিযান অনুষ্ঠিত হতে চলেছে। মূলত ব্লকের বিভিন্ন পঞ্চায়েতকে কেন্দ্র করে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গোয়ালপোখের দুই নং বিডিও অফিস প্রাঙ্গণে হবে সেবা সেতু অভিযান, তবে নির্দিষ্ট কিছু পঞ্চায়েতগুলির। এই পঞ্চায়েত গুলি হল-বেলন, নিজামপুর-১, বিদ্যানন্দপুর, চাকুলিয়া, তরিয়াল, সাহাপুর-১ এবং সাহাপুর-২। এই এলাকার অন্তর্গত নাগরিকদের জন্য নির্ধারিত স্থান হিসেবে ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণেই এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সূর্যাপুর হাই স্কুল প্রাঙ্গণে যে সমস্ত পঞ্চায়েত গুলির নাগরিক কেন্দ্রিক পরিষেবা দেওয়া হবে সেগুলি হল-কানকি, নিজামপুর-২, সূর্যাপুর-১ এবং সূর্যাপুর-২।এক নজরে-
| স্থান | সংশ্লিষ্ট পঞ্চায়েত |
| গোয়ালপোখর-২ বিডিও অফিস প্রাঙ্গণ | বেলন, নিজামপুর-১, বিদ্যানন্দপুর, চাকুলিয়া, তরিয়াল, সাহাপুর-১, সাহাপুর-২ |
| সূর্যাপুর হাই স্কুল প্রাঙ্গণ | কানকি, নিজামপুর-২, সূর্যাপুর-১, সূর্যাপুর-২ |



