Railway demand MP Kartik chandra paul: উত্তর দিনাজপুর এর সাংসদ কার্তিক চন্দ্র পাল এর সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণবের বৈঠক! বিস্তারিত জানুন।

Pranab khan

July 22, 2026

Railway demand MP Kartik chandra paul: উত্তর দিনাজপুর এর সাংসদ কার্তিক চন্দ্র পাল এর সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণবের বৈঠক! বিস্তারিত জানুন।

Railway demand MP Kartik chandrapal Uttar Dinajpur: উত্তর দিনাজপুর জেলার রেলওয়ে সংক্রান্ত উন্নতির জন্য আরও একবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন রায়গঞ্জ লোকসভার সংসদ কার্তিক চন্দ্র পাল। রেলের সংক্রান্ত দাবী দাওয়া উত্তর দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের। ইতিমধ্যে বেশ কিছু দাবিতাবা পূরণে অগ্রণী ভূমিকা পালন করেছেন সাংসদ কার্তিক চন্দ্র পাল (Kartik chandra paul)। বিভিন্ন দাবি পূরণে বেশ কয়েকবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন তিনি।

ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন রেল স্টেশন যেমন কালিয়াগঞ্জ, বাঙালবাড়ি, রায়গঞ্জ, আলুয়াবাড়ি রোড, ডালখোলা, কানকি সহ বেশ কিছু জায়গায় বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ (Railway demand MP Kartik chandra paul) গ্রহণ করেছেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। তবে সোশ্যাল মিডিয়ার সহ বেশ কিছু জায়গায় এখন কিছু দাবি দাওয়া রয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবী জানিয়েছেন যাতে রাধিকাপুর আনন্দ বিহার উইকলি এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি আরও একটি নতুন প্রতিদিনের সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চালু করা হয় ভায়া পাটনা এবং বেনারস হয়ে। আবার কেউ দাবি জানিয়েছেন রাধিকাপুর ব্যাঙ্গালোরগামী উইকলি ট্রেনটিকে আরো দুইটি রেক অতিরিক্ত বাড়িয়ে দিয়ে সেটিকে ত্রি উইকলি করা কেননা অনেকেই রোগী নিয়ে ব্যাঙ্গালোর যান সে ক্ষেত্রে তাদের আর এ সি অথবা ডব্লু এল সংক্রান্ত ও সুবিধায় পড়তে হয়।

Railway demand MP Kartik chandra paul: উত্তর দিনাজপুর এর সাংসদ কার্তিক চন্দ্র পাল এর সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণবের বৈঠক! বিস্তারিত জানুন।
উত্তর দিনাজপুর এর সাংসদ কার্তিক চন্দ্র পাল এর সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণবের বৈঠক!

আবার অনেকে মনে করেন রাধিকাপুর কামাখ্যা বা গুয়াহাটি প্রতিদিন সকালে একটি এক্সপ্রেস ট্রেন চালু করলে ভালই হয়। আবার অনেকে মনে করেন রাধিকাপুর দিঘা এক্সপ্রেস ট্রেন চালু করলে মন্দ হয় না। এক্ষেত্রে তাদের যুক্তি রাধিকাপুর দীঘা এক্সপ্রেস ট্রেন যদি সপ্তাহে তিন দিনও চালানো হয় তাহলে সমুদ্র সৈকতের সাথে রায়গঞ্জ এর কুলিক পক্ষী নিবাস যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস পর্যটক মানচিত্রে খুব সহজেই যুক্ত হতে পারবে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

অন্যদিকে অনেকের দাবি রাধিকাপুর পাটনা দিনের বেলার একটি এক্সপ্রেস ট্রেন চালু করলে অথবা কাটিহার পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস কে এক্সটেন্ড করে যদি রাধিকাপুর পাটনা ইন্টারসিটি করা যায় তাহলে ভালো হয়। উল্লেখ করা যেতে পারে উপরোক্ত সবকিছুই সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত। তবে এই দাবিগুলি কবে পূরণ হয় সেদিকেই তাকিয়ে আছেন উত্তর দিনাজপুর এর মানুষ।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment