চাকুলিয়া নিউজডেস্ক: আরো একবার গোয়ালপোখের থানার (chakulia Goalpokher news Police Station) বড় সাফল্য! এবার ব্রাউন সুগার সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করল গোয়ালপোখের থানার পুলিশ। তাজা খবর ফেসবুকের তথ্য অনুযায়ী বিপুল পরিমাণে উদ্ধার করা হয়েছে ব্রাউন সুগার। জানা গেছে মালদা থেকে গোয়ালপোখর থানার অন্তর্গত শোলপাড়া (Solpara) অঞ্চলে আসবার খবর পেয়ে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করে।
জানা গেছে পুলিশ ওই অঞ্চলে আব্দুল সালিম নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। জানা গেছে এই অভিযানে উদ্ধার হয়েছে শোয়া এক কেজি ব্রাউন সুগার, সহ আড়াই লক্ষ টাকা। জানা গেছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য এক কোটি ৩০ লক্ষ টাকা।

এই ঘটনা গ্রেফতার হয়েছেন গৃহকর্তা আব্দুল সালিম সহ আরো তিনজন। ইয়াদুল শেখ, মাজিবুর রহমান, শামীম আক্তার নামে তিন পাচারকারীকে। এই তিনজন মালদার বাসিন্দা বলেই জানা গেছে।
জানা গেছে ধৃত এই তিনজন পাচারকারী যারা মালদার বাসিন্দা তারা মূলত বৈষ্ণবনগর (Baishnabnagar) অঞ্চলের। প্রাথমিক তদন্তে পুরুষ জানতে পেরেছে এই মাদকদ্রব্য উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) এবং মালদার (Malda) বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। পরবর্তী সময়ে ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে (Raiganj Distric Court) পেশ করা হয়েছে।
তথ্যসূত্র এবং ভিডিও কৃতজ্ঞতা স্বীকার: তাজা খবর