Chakulia News Desk: পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Card 2026) প্রকল্প চালুর ঘোষণা হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? কীভাবে আবেদন করতে হবে? কোথায় আবেদন করা যাবে? কী কী নথি প্রয়োজন? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছেন বহু মানুষ।আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-এর মাধ্যমে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এক কথায় যথেষ্ট লাভজনক এবং তাৎপর্যপূর্ণ। দেশের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রকল্প হিসেবে পরিচিত এই প্রকল্প লক্ষ লক্ষ পরিবারের চিকিৎসার আর্থিক বোঝা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে প্রচুর মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিচ্ছেন। আপনিও যদি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে এই প্রতিবেদনটির সম্পূর্ণ পড়ুন কেননা এই প্রতিবেদনে আয়ুষ্মান ভারত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া আয়ুষ্মান ভারত প্রসঙ্গে আরো গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের এই আর্টিকেলটি পড়তে পারেন।
প্রথমেই জানতে হবে আয়ুষ্মান ভারত প্রকল্প(Ayushman Bharat Prokolpo) কী?
আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) হল কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারে। এমনকি আপনিও পেতে পারেন এই সুবিধা।সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল উভয় ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যায়। এর ফলে গুরুতর অসুস্থতার চিকিৎসার খরচ নিয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন সাধারণ মানুষ।

পশ্চিমবঙ্গে কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন?
SECC 2011 তালিকাভুক্ত পরিবার গুলি এই সুবিধা পেতে পারেন। যে সমস্ত পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।যারা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবার তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে পারেন।যে সমস্ত পরিবার গ্রামীণ এলাকার এবং শর্ত অনুসারে নির্দিষ্ট যোগ্য পরিবার তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।শহুরে এলাকার নির্দিষ্ট পেশাভিত্তিক পরিবার যারা রয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।বিভিন্ন সামাজিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণির পরিবার এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন।সাম্প্রতিক নিয়ম অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের অনেক ক্ষেত্রেই আয়ুষ্মান ভারতের আওতায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই শ্রেণির ক্ষেত্রে আয়ের পরিমাণ বা আগে থেকে স্বাস্থ্যবিমা থাকা অনেক সময় যোগ্যতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। অতএব বিষয়টি ভালোভাবে জানবেন এবং আবেদন করবেন।
এবার জেনে নিন আয়ুষ্মান কার্ডের সুবিধা কী?
| বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার |
| ক্যাশলেস চিকিৎসার সুবিধা |
| সরকারি ও অনুমোদিত বেসরকারি হাসপাতালে চিকিৎসা |
| গুরুতর রোগের চিকিৎসা সুবিধা |
| অপারেশন ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচের কভারেজ |
| পরিবারভিত্তিক স্বাস্থ্য সুরক্ষা |
আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে সাধারণত নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হতে পারে-
| আধার কার্ড |
| রেশন কার্ড |
| মোবাইল নম্বর |
| পরিবার সংক্রান্ত তথ্য |
| পরিচয়পত্র |
| পরিবার সংক্রান্ত তথ্য |
| ঠিকানার প্রমাণপত্র (তবে স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত নথিও প্রয়োজন হতে পারে।) |
অনলাইনে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করবেন কীভাবে?
| ধাপ ১ https://abdm.gov.in/ ওয়েবসাইটে যান। |
| ধাপ ২ “Beneficiary” অপশন নির্বাচন করুন। |
| ধাপ ৩ নিজের মোবাইল নম্বর দিয়ে OTP-এর মাধ্যমে লগ-ইন করুন। |
| ধাপ ৪ PM-JAY অপশন নির্বাচন করুন। |
| ধাপ ৫ নিজের রাজ্য এবং জেলা নির্বাচন করুন। |
| ধাপ ৬ নাম বা আধার নম্বর ব্যবহার করে নিজের তথ্য অনুসন্ধান করুন। |
| ধাপ ৭ প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং ছবি আপলোড করুন। |
| ধাপ ৮ যাচাইকরণ সম্পন্ন হলে আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যাবে। |
অফলাইনে আবেদন করা যাবে কি?
হ্যাঁ, অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করা সম্ভব।অনেক ক্ষেত্রে জনকল্যাণ শিবির, স্বাস্থ্য শিবির বা নির্দিষ্ট সরকারি কেন্দ্রের মাধ্যমে আবেদন গ্রহণ করা হতে পারে। স্থানীয় প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী আবেদন জমা দিতে হবে।
কীভাবে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করবেন?
আবেদন অনুমোদিত হলে,অফিসিয়াল পোর্টালে লগ-ইন করুন।,Beneficiary Dashboard-এ যান।,Ayushman Card অপশন নির্বাচন করুন।,কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখুন।
FAQs of Ayushman Bharat Card
আয়ুষ্মান কার্ডে কত টাকার সুবিধা পাওয়া যায়?
প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার পেতে পারে।
আয়ুষ্মান কার্ডের জন্য কোথায় আবেদন করতে হবে?
অনলাইনে https://abdm.gov.in/ পোর্টালে অথবা সরকারি শিবিরের মাধ্যমে আবেদন করা যায়।
আয়ুষ্মান কার্ডের জন্য আধার কার্ড কি বাধ্যতামূলক?
সাধারণত আধার কার্ড প্রয়োজন হয়।
৭০ বছরের বেশি বয়সী নাগরিকরা কি সুবিধা পাবেন?
হ্যাঁ, অনেক ক্ষেত্রে ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।