Chakulia News Desk: পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat west bengal) প্রকল্প চালু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই প্রকল্পের অনুমোদন দিয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে এই প্রকল্পের জন্য ৫৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেই খবর।আনুমানিক রাজ্যের প্রায় দেড় কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে আবেদন করার আগে সবার একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ সব ধরনের রেশন কার্ডধারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। নির্দিষ্ট কিছু রেশন কার্ড থাকলেই কেবল আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসা সম্ভব হবে। এবার দেখে নিন নিচের দেওয়া রেশন কার্ডের ধরনের সঙ্গে আপনার রেশন কার্ডের ধরন মিলে যাচ্ছে কিনা?
কোন রেশন কার্ড থাকলে মিলবে না আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) সুবিধা?
রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। কিন্তু ডিজিটাল রেশন কার্ড থাকলেই হবে না, তার নির্দিষ্ট ক্যাটাগরিও থাকতে হবে।সরকারি নির্দেশিকা অনুযায়ী যাঁদের কাছে নিচের রেশন কার্ড রয়েছে, তাঁরা প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন-
| AAY (Antyodaya Anna Yojana) |
| PHH (Priority Household) |
| SPHH (Special Priority Household) |
অন্যদিকে যাঁদের কাছে নিচে দেওয়া রেশন কার্ড রয়েছে, তাঁরা বর্তমানে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না-
| RKSY-I |
| RKSY-II |

ফলে আবেদন করার আগে নিজের রেশন কার্ডের ক্যাটাগরি অবশ্যই যাচাই করে নেওয়া প্রয়োজন। কেননা রেশন কার্ডের ধরনের উপর নির্ভর করছে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদনের যোগ্যতা মান।
শুধুমাত্র রেশন কার্ড (Ration Card) থাকলেই হবে না মানতে হবে আরও বেশ কিছু নিয়ম!
শুধুমাত্র নির্দিষ্ট ধরনের রেশন কার্ড থাকলেই যে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে, এমন নয়। আবেদনকারীদের আরও কিছু শর্ত পূরণ করতে হবে।বর্তমানে যে যোগ্যতাগুলির কথা জানানো হয়েছে, সেগুলি হল-
| পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে। |
| ভূমিহীন পরিবার বা দিনমজুর পরিবার অগ্রাধিকার পেতে পারে। |
| তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST) পরিবারের সদস্যরা সুবিধা পেতে পারেন। |
| পূর্বে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাভোগী পরিবারগুলিও আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারেন। |
| তবে চূড়ান্ত নিয়মাবলি সরকারিভাবে প্রকাশিত নির্দেশিকার উপর নির্ভর করবে। |
আয়ুষ্মান ভারত প্রকল্পে কী সুবিধা (Ayushman Bharat Benifits) পাওয়া যাবে?
আয়ুষ্মান ভারত প্রকল্প বর্তমানে দেশের বৃহত্তম স্বাস্থ্যবিমা প্রকল্পগুলির মধ্যে অন্যতম। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পেতে পারে।এই সুবিধার মধ্যে রয়েছে-
হাসপাতালে ভর্তি
অপারেশন
গুরুতর রোগের চিকিৎসা
বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা
ওষুধের খরচ
হাসপাতাল-সংক্রান্ত অন্যান্য চিকিৎসা ব্যয়
সবচেয়ে বড় বিষয় হল, তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসার জন্য রোগীকে নগদ টাকা বহন করতে হয় না।
আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন (Ayushman Bharat Apply) করতে কী কী নথি (Documents) লাগবে?
আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন। এগুলি হল-
আধার কার্ড
ডিজিটাল রেশন কার্ড
মোবাইল নম্বর
পরিবার পরিচয় সংক্রান্ত নথি
অন্যান্য প্রয়োজনীয় পরিচয়পত্র
আবেদন করার সময় সমস্ত নথি সঠিকভাবে জমা দিতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিলও হতে পারে।
কীভাবে আবেদন করবেন?/How to Apply?
অফলাইনে আবেদন
আবেদনকারীরা নিকটবর্তী জনকল্যাণ শিবির বা নির্ধারিত সরকারি ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। সেখানে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
অনলাইনে আবেদন
অনলাইনে আবেদন করার জন্য নিচের ধাপগুলি মেনে চলবেন।
আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
“Apply for ABHA Card Online” অপশনে ক্লিক করুন।
আধার নম্বর দিয়ে পরিচয় Verify করুন।
প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করুন।
ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন।
ABHA ID জেনারেট করুন।
প্রয়োজন হলে কার্ড ডাউনলোড করে সংরক্ষণ বা প্রিন্ট করে রাখবেন।
তথ্য ঋণ এবং কৃতজ্ঞতা স্বীকার: Indiahood
FAQs
কোন রেশন কার্ড থাকলে আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে?
AAY, PHH এবং SPHH ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড থাকলে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
RKSY-I ও RKSY-II কার্ডধারীরা কি আবেদন করতে পারবেন?
বর্তমান তথ্য অনুযায়ী RKSY-I ও RKSY-II কার্ডধারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
আয়ুষ্মান ভারত প্রকল্পে কত টাকার স্বাস্থ্যসুবিধা পাওয়া যায়?
বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাওয়া যায়।
অনলাইনে কীভাবে আবেদন করা যাবে?
সরকারি পোর্টালে গিয়ে ABHA Card বা Ayushman Bharat-এর জন্য অনলাইনে আবেদন করা যাবে।
ডিজিটাল রেশন কার্ড বাধ্যতামূলক কি?
আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে ডিজিটাল রেশন কার্ড গুরুত্বপূর্ণ।