চাকুলিয়া নিউজডেস্ক: অপেক্ষার অবসান, এবার পশ্চিমবঙ্গে শেষ পর্যন্ত চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আর কিছুদিনের মধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গবাসী। এর ফলে শুধুমাত্র রাজ্য নয় ভিন রাজ্যের অনেক হাসপাতালে বিনামূল্যের চিকিৎসার সুযোগ পাবেন পশ্চিমবঙ্গের মানুষ। বিশেষ করে যে সমস্ত মানুষেরা পশ্চিমবঙ্গের বাইরে তাদের কাজের সূত্র থাকেন তাদের জন্য বিশেষভাবে সহায়ক হবে এই আয়ুষ্মান ভারত প্রকল্প।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে আয়ুষ্কান ভারত প্রকল্প (West Bengal Ayushman Bharat) সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রসাদ নাড্ডা সহ রাজ্যের বিশিষ্ট আমলা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন মুখ্য সচিব জানান যে রাজ্যের প্রায় 11 কোটি মানুষ এতদিন বঞ্চিত ছিল এবার তারা এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন। তিনি আরো জানান যে ৭০ বছরের বেশি বয়স রাজ্যে এমন চল্লিশ লক্ষ মানুষের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গে আশা কর্মীরাও বিশেষ সুবিধা পেতে পারেন।
এদিন রাজ্যের মুখ্য সচিব মনোজ অগ্রওয়াল হায়দ্রাবাদের এ জি আই এবং শংকর নেত্রালয়ের মতো হাসপাতালের চিকিৎসা করাতে গেলে আগে এ রাজ্যের মানুষকে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হত। কিন্তু এবার থেকে তা আর করতে হবে না।এই প্রকল্পের (Ayushman Bharat) অন্তর্গত যে সমস্ত হাসপাতাল গুলি রয়েছে সেখানে গিয়ে বিনামূল্যে চিকিৎসক করতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষেরা। হে প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া জানিয়েছেন দেশের মোট ৩৬ হাজারের বেশি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ পাবেন বঙ্গবাসী।
তথ্য এবং ভিডিও সূত্র কৃতজ্ঞতা স্বীকার RCTV Sangbad