চাকুলিয়া নিউজডেস্ক: রাজ্যের রাজনৈতিক পালা বদল এর এবার বিভিন্ন জেলায় পঞ্চায়েত স্তরে পদত্যাগের পালা শুরু হয়েছে। খবর এ কান পাতলেই শোনা যাচ্ছে কোন না কোন পঞ্চায়েত সমিতির অথবা পঞ্চায়েত সদস্য অথবা কাউন্সিলর পদত্যাগ করতে চাইছেন। অথবা পদত্যাগ করবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই তালিকায় নয়া সংযোজন। এবার পদত্যাগের তালিকা আরও দীর্ঘ গড়ে তুললেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ পঞ্চায়েত সমিতির (Hemtabad Panchayet Samiti Svapati) সভাপতি। আরসি টিভি সূত্রে জানা গেছে তিনি পদত্যাগ করেছেন।

উল্লেখ করে যেতে পারে সোমবার হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় এবং সহকারী সভাপতি সাবিনা বেগম পদত্যাগ করলেন। এই পদত্যাগের সঙ্গেই এই পঞ্চায়েত সমিতি হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের (TMC)।
জানা গেছে হেমতাবাদ ব্লকের ভিডিও সজল দত্তের কাছে শম্ভু রায় এবং সাবিনা ইয়াসমিন পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এ প্রসঙ্গে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি জানিয়েছেন স্বাস্থ্যগত কারণে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এছাড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন জানিয়েছেন বাড়িতে ছোট বাচ্চার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শম্ভু রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন -“আমার একটু অসুস্থতার কারণে বাইরে চিকিৎসা করতে যেতে হবে, চেন্নাইয়ে যাই শ্বাসকষ্ট থাকে, তাই হয়তো আমি সব সময় অফিসে আসতে পারি না, তাই আমি নিজেই পদত্যাগ দিলাম।”