চাকুলিয়া নিউজডেস্ক: যেকোনো সভ্য সমাজে অগ্রগতির মূল ধারক এবং বাহক সেই এলাকার রাস্তাঘাট। রাস্তাঘাটের অবস্থা ভালো না হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে না। রাস্তার অবস্থা উন্নত না হলে ধীরে চলে জনজীবন। এবার রাস্তার জন্য দীর্ঘদিনের দাবি জানালেও হয়নি কোন কাজ তাই এবার চরম পথ বেছে নিলেন এই এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে চাকুলিয়া বিধানসভার (Chakulia) অন্তর্গত নিজামপুর (Chakulia News Today Nizampur Gram Panchayet) গ্রাম ২ নং পঞ্চায়েতের কহিতলা গ্রামে।

গ্রামের চলাচলের জন্য রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। এই অবস্থায় গ্রামবাসীরা নিজেরাই নিলেন উদ্যোগ। বেহাল রাস্তার কারণে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক ও সুবিধার সম্মুখীন হতে হয়। বহুবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও এ বিষয়ে কোনো উদ্যোগ দেখা যায়নি। এর ফলে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে মাটি কেটে রাস্তা তৈরীর উদ্যোগ গ্রহণ করলেন।
উল্লেখ করা যেতে পারে স্থানীয়দের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বিজেপি মন্ডল সভাপতি প্রণব মজুমদার সহ আরো অন্যান্যরা। রাস্তার সমস্যা খানিকটা সুরাহা হওয়ায় খুশি গ্রামবাসীরা।
গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ সরকার ব্লক প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দেন। তিনি জানান যে বহুবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কোন সুরাহা মেলেনি।
তথ্য এবং ভিডিও ঋণ Taja Khobor