মাত্র ৮২ হাজার ৮১০ টাকায় ভারতে লঞ্চ হয়ে গেল Hero Splendor Plus সেটাও ফ্লেক্স ফুয়েল ভেরিয়েন্টে!

চাকুলিয়া নিউজডেস্ক: অপেক্ষার অবসান ভারতে  এল Hero Splendor Plus সেটাও Flex Fuel ভেরিয়েন্টের সাথে। ভারতে এর দাম (Hero Splendor Plus price) শুরু হচ্ছে ৮২,৮১০ টাকা থেকে। উল্লেখ করা যেতে পারে এই দাম বড় হয়েছে এক্স শোরুম এর দাম অনুযায়ী। সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এটির স্ট্যান্ডার্ড অনেকটাই ভালো এবং Hero Splendor Plus এর চাইতে দাম পাঁচ হাজার টাকা বেশি।

তবে এই বাইকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে Hero নামক স্বনামধন্য বাইক প্রস্তুতকারক সংস্থাটি। জানা গেছে এই বাইকে ৮৫% ইথানল এবং ১৫ শতাংশ পেট্রোলের সাথে সামঞ্জস্যপূর্ণ ইঞ্জিন সেটআপ দেওয়া হয়েছে। এই ভাইকে যোগ করা হয়েছে একটি ফুয়েল পাম্প একটি নতুন সেকেন্ডারি এয়ার ফিল্টার এবং একটি ক্যালিব্রেটেড ইসিইউ ম্যাপ। যা অন্যান্য বাইকের থেকে অনেকটাই আলাদা।

মাত্র ৮২ হাজার ৮১০ টাকায় ভারতে লঞ্চ হয়ে গেল Hero Splendor Plus

এই বাইকে সবচাইতে আকর্ষণীয় যে পরিবর্তনটি নিয়ে আসা হয়েছে তা হল এর গ্রাফিক্স। এই গ্রাফিক্সের ফলে এই বাইকের চেহারা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। উল্লেখ করা যেতে পারে এই বাইকে একটি নতুন ডিজিটাল প্লাস এনালগ ইন্সট্রুমেন্ট রয়েছে। যা বাইকটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।

আরো পড়ুন  ২ বছরে ৩০,০০০ কিমি পথ চলেছে শুনে নিন Tata Safari নিয়ে একজন মালিকের অভিজ্ঞতা, সার্ভিস খরচ থেকে লং ড্রাইভ সবই জানালেন!

যদি ইঞ্জিনের কথা আলোচনা করা যায় তাহলে বলা যেতে পারে এর ৯৭.২ সিসি এয়ারকুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা e85 ফুয়েলে ৮.৪ বি এইচ পি শক্তি এবং ৮.৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এছাড়া ৭.৯১ শক্তি উৎপন্ন করতে পারে যদিও সেটা ই টুয়েন্টি পর্যায়ের।

সহজে বলা যেতে পারে যে এই ফেক্স ফুয়েল ভারিয়েন্ট হলো সবচাইতে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রি হওয়া Hero Splendor Plus এর একটি নতুন সংস্করণ। এই বাইকটি এমন এক সন্ধিক্ষণে লঞ্চ হয়েছে যখন ভারত সরকার কুড়ি শতাংশ ইথানল এবং ৮০ শতাংশ পেট্রোলের চেয়ে পেট্রলে বেশি ইথানল মেশানোর কথা বিবেচনা করছে।

একদিকে পেট্রলে যেমন ইথানলে এর পরিমাণ বাড়ানোর জন্য আলোচনা চলছে ঠিক তেমনি বাইক দুনিয়াতেও এর উপযোগী ইঞ্জিন তৈরি এবং বাইকের স্টাইলিশ লুক নিয়ে আসার প্রতিযোগিতা ক্রমশ বেড়েই চলেছে। খুব শিগগির হয়তো বাজারে আরও বেশ কিছু স্টাইলিশ বাইক স্বল্প বাজেটের মধ্যে দেখা যেতে পারে।

আরো পড়ুন  Honda Dio 110 Mileage: দুর্দান্ত মাইলেজ, বাজারে সেরা পারফরমেন্স নিয়ে হাজির হোন্ডার নতুন টু হুইলার!

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে Hero Splendor Plus ফ্লেক্স ফুয়েল ছাড়া স্বনামধন্য বাইক প্রস্তুতকারক সংস্থা বা কোম্পানি সুজুকি জিক্সার ২৫০ একমাত্র ই ৮৫ জ্বালানিতে চলতে পারে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

FAQS

Hero-এর এই নতুন বাইক Hero Splendor Plus সবচেয়ে বড় বিশেষত্ব কী?

বাইকটি ৮৫% ইথানল (E85) এবং ১৫% পেট্রোলের মিশ্রণ ব্যবহার করে চলতে পারে, যা এটিকে আরও পরিবেশবান্ধব করে তোলে।

E85 ফুয়েল কী?

E85 হল এমন একটি জ্বালানি যাতে ৮৫% ইথানল এবং ১৫% পেট্রোল মিশ্রিত থাকে।

এই বাইকে কী ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে?

তুন ফুয়েল পাম্প, সেকেন্ডারি এয়ার ফিল্টার এবং ক্যালিব্রেটেড ECU ম্যাপিং যুক্ত করা হয়েছে।

Hero কেন ইথানল-ভিত্তিক প্রযুক্তির দিকে গুরুত্ব দিচ্ছে?

পরিবেশ দূষণ কমানো, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো এবং ভবিষ্যতের টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment