PM KISHAN বনাম কৃষক বন্ধু: বিতর্ক এড়িয়ে রাজ্যে চালু হচ্ছে PM KISHAN, বড় ঘোষণা!

Chakulia Newsdesk: অবশেষে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর। রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM KISAN) প্রকল্প। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে সমস্ত যোগ্য কৃষকদের ধাপে ধাপে PM KISAN-এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন, কৃষি দপ্তরের আধিকারিকদের ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর দাবি, তালিকায় এমন কিছু অযোগ্য বা অস্তিত্বহীন নাম থাকতে পারে, যাঁরা বর্তমানে প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সেই কারণেই বিস্তারিত যাচাই প্রক্রিয়া শুরু করা হয়েছে।
মন্ত্রী জানান, যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর প্রকৃত ও যোগ্য কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে কৃষকদের আর্থিক সহায়তা আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

বিতর্ক এড়িয়ে রাজ্যে চালু হচ্ছে PM KISHAN, বড় ঘোষণা!


বর্তমানে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে এক একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে ১০,০০০ টাকা আর্থিক সহায়তা পান। অন্যদিকে এক একরের কম জমির মালিকদের দেওয়া হয় ৪,০০০ টাকা। কৃষি দপ্তরের সূত্রে খবর, রাজ্যে বর্তমানে প্রায় ৭২ লক্ষ কৃষক রয়েছেন। তাঁদের মধ্যে কারা প্রকৃত সুবিধাভোগী এবং কারা সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য, সেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে PM KISAN বাস্তবায়নের রূপরেখা আরও স্পষ্ট হবে।তবে এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ফলে কৃষক বন্ধু প্রকল্প অবিলম্বে বন্ধ হচ্ছে কি না অথবা কবে থেকে PM KISAN সম্পূর্ণভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সরকারি ঘোষণার অপেক্ষা করতে হবে।

আরো পড়ুন  Annapurna Bhandar Yojna New Application Precess: এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে কয়েক মিনিটেই! বিস্তারিত জেনে নিন।


কৃষকদের এই সময় যে কাজটি করতে হবে তা হল আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির নথি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপডেট করে রাখা। কারণ ভবিষ্যতে PM KISAN-এর আওতায় নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এই নথিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


তথ্যগত কৃতজ্ঞতা স্বীকার: নিউজ ১৮ বাংলা

PM KISHAN বনাম কৃষক বন্ধু: FAQs

পশ্চিমবঙ্গে কি PM KISAN প্রকল্প চালু হতে চলেছে?

হ্যাঁ, রাজ্যের কৃষকদের PM KISAN প্রকল্পের আওতায় আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন

PM KISAN প্রকল্পে বছরে কত টাকা পাওয়া যায়?

PM KISAN প্রকল্পে যোগ্য কৃষকরা বছরে ৬,০০০ টাকা পান, যা তিনটি সমান কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

PM KISAN-এর জন্য কোন কোন নথি প্রয়োজন হতে পারে?

আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, জমির নথি এবং মোবাইল নম্বর প্রয়োজন হতে পারে।

PM KISAN-এর টাকা কীভাবে দেওয়া হয়?

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতিতে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment