Multibagger Stock: ১০ বছরে ১৭,৮৬২% লাভ, জেনে নিন কোন ডিফেন্স স্টক?

Chakulia Newsdesk: ১০ বছরে টাকা ১৮ গুণ! এই মাল্টিব্যাগার স্টকে ১ লক্ষ হয়ে গেল ১.৮ কোটি!শেয়ার বাজারে (Share Market) এমন কিছু স্টক (Stock Price) থাকে যা সবার নজর কিরে নেয়। কারণ, অল্প সময়েই তারা বিনিয়োগকারীদের হাতে বিরাট রিটার্ন (Return) তুলে দেয়, তাই এদের বলা হয় মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock)। আজ আমরা একটি ডিফেন্স স্টকের কথা বলব, যার উত্থানে হতবাক বাজার বিশেষজ্ঞরাও।

২৩০ গুণ বেশি দাম! ভাবা যায়!(Multibagger Stock 2026)

নিবে লিমিটেড (Nibe Ltd) নামের এই স্মল-ক্যাপ প্রতিরক্ষা কোম্পানি বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে। আপনি কি জানেন ঠিক ১০ বছর আগে এই কোম্পানির একটি শেয়ারের দাম ছিল মাত্র ৮ টাকা! আর বর্তমানে সেই শেয়ারের দর এসে ঠেকেছে ১,৪৩৭ টাকায়। হিসেব মোতাবেক, গত এক দশকে এই স্টকটি প্রায় ১৭,৮৬২% লাভের মুখ দেখেছে।

আরো পড়ুন  PM KISHAN বনাম কৃষক বন্ধু: বিতর্ক এড়িয়ে রাজ্যে চালু হচ্ছে PM KISHAN, বড় ঘোষণা!

কল্পনা করুন, ১ লক্ষ টাকা যদি হতো ১.৮ কোটি টাকা!

ধরুন, কোনো বিনিয়োগকারী আজ থেকে ১০ বছর আগে নিবে লিমিটেডের শেয়ারে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। আর সেই শেয়ার তিনি বিক্রি না করে আজ পর্যন্ত রেখে দিয়েছেন। তাহলে আজ তাঁর সেই ১ লক্ষ টাকার বর্তমান বাজার মূল্য দাঁড়াত প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। এক লাখ টাকা থেকে আঠারো গুণ বেশি টাকা! ভাবুন তো এমন হাতেগোনা কয়েকটা কোম্পানিতেই হয়তো এমন রিটার্ন আসে।

Multibagger Stock: ১০ বছরে ১৭,৮৬২% লাভ, জেনে নিন কোন ডিফেন্স স্টক?

আসল লড়াই শুরু হয়েছিল ২০২২ সালে

আশ্চর্যের বিষয় হলো, এই স্টকটি দীর্ঘদিন ধরে খুব একটা নড়াচড়া করেনি। কিন্তু ২০২২ সালের জুন থেকে এটি যেন রকেটের গতি পায়। ২০২২ থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে শেয়ারটি প্রায় ৩,৯০০% লাফ দেয়। সেই যাত্রায় গিয়ে শেয়ারটি সর্বকালের রেকর্ড ২,০২৫ টাকায় পৌঁছে যায়।

মাঝে বাজারে কিছুটা মন্দা এলেও, কোম্পানি আবারও ঘুরে দাঁড়ায়। টানা ৬ বছর ধরে এই স্টকটি শুধু পজিটিভ রিটার্ন দিয়েই বছর শেষ করেছে। অর্থাৎ নিজের রেকর্ডকে শক্তিশালী করেছে।

আরো পড়ুন  বিনিয়োগ কি, এর কৌশল, কোম্পানি, কোথায় করবেন কত প্রকার বিস্তারিত জানুন
সাধারণ বিনিয়োগকারীরাই বড় লাভের অংশীদার

সাফল্যের সবচেয়ে ভালো দিকটি হল, এই বিপুল লাভের সিংহভাগই পেয়েছেন সাধারণ মানুষ, অর্থাৎ রিটেল বিনিয়োগকারীরা (Retail Investors)। বিএসই (BSE)-এর তথ্য বলছে, এই কোম্পানিতে রিটেল বিনিয়োগকারীদের মালিকানা প্রায় ৩৭.৬%। ভাবুন কত বিনিয়োগকারীরা উপকৃত হয়েছেন ‌?

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

শুধু তাই নয়, ৪০,৫০০-র বেশি ছোট বিনিয়োগকারী (যাঁদের বিনিয়োগ ২ লক্ষ টাকার নিচে) মিলে কোম্পানির ২৫.০৮% শেয়ারের মালিক। অর্থাৎ, এই এক কোম্পানি হাজার হাজার সাধারণ মধ্যবিত্ত ভারতীয়কে কোটিপতি বা লাখপতি বানিয়ে দিয়েছে।

ঠিক কী কাজ করে এই কোম্পানি?

নিবে লিমিটেড (NIBE) ভারতের ডিফেন্স টেকনোলজি খাতের একটি অন্যতম নাম। কোম্পানিটি মূলত ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক ও জটিল ডিফেন্স সিস্টেম ডিজাইন, তৈরি (Integration) করে থাকে। ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির কারণে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বাড়ায় এই ধরনের ডিফেন্স স্টকগুলোর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। Video Credit: Stock Psychology

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদন লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা, এছাড়া অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment