Chakulia Newsdesk: ওয়েবসাইট সার্ভার ঠিকঠাক হওয়ার পর বেশ ভালোভাবেই করা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) ফরম ফিলাপ। ইতিমধ্যে প্রায় কয়েক লক্ষ মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইনে ফরম ফিলাপ করে ফেলেছেন। দৈনিক প্রচুর তথ্য জমা হচ্ছে সুনির্দিষ্ট ওয়েবসাইটের সার্ভারে। ইতিমধ্যে একটি নতুন আপডেট চলে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডারের অফিশিয়াল ওয়েবসাইটে। যদি আপনি অনলাইনে ফরম ফিলাপ করে থাকেন অর্থাৎ অন্য কোন ভান্ডার প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আগে আপনি আপনার ফর্ম ডাউনলোড করতে পারতেন না। কিন্তু সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। এবার আপনি আপনার যা আপনি অনলাইনে জমা করেছেন তা নিজেই ডাউনলোড করতে পারবেন কয়েক মিনিটে। এবার ভাবছেন কিভাবে ডাউনলোড করবেন? মাত্র কয়েকটি ধাপেই এক মিনিটেই ডাউনলোড করতে পারবেন অন্নপূর্ণা ভাণ্ডারের পিডিএফ ফর্ম।
প্রথমে অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। যদি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে না পারেন কিম্বা অফিশিয়াল ওয়েবসাইটের নাম না জানেন তাহলে এখানে ক্লিক করুন (Click here)। পরবর্তী ধাপে নিজের জেলা নির্বাচন করে যে মোবাইল নম্বর দিয়ে আপনি অনলাইনে অন্নপূর্ণ ভান্ডারের জন্য আবেদন করেছিলেন সেটা সঠিকভাবে বসিয়ে ওটিপি জেনারেট করে নিন। আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে ওটিপি চলে এলে সঠিকভাবে পরবর্তী ওয়েব পেজের সেই ওটিপি বসিয়ে validate করে নিন। মনে রাখবেন পরবর্তী পেজে অবশ্যই ক্যাপচা গুরুত্বপূর্ণ। ক্যাপচা না দিলে আপনি অনলাইনে ফরম ফিলাপ (Annapurna Bhanadar Form Fill up) করা ফর্মটির পিডিএফ ফরমেট ডাউনলোড করতে পারবেন না।

সবকিছু ঠিকঠাক বসিয়ে যখন আপনি স্ক্রিনে দেখতে পাবেন আপনার আবেদন নম্বর আগের মতই দেখাচ্ছে এবং আগের মত একটি ওয়েব পেজ শো করছে। একটু ধ্যান দিয়ে দেখলে নিচের দিকে দেখতে পাবেন যে পিডিএফ ফর্ম ডাউনলোড করার একটি বোতাম দিয়ে দেওয়া হয়েছে। সেই বোতামে ক্লিক করলেই আপনার কম্পিউটার অথবা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করা অনলাইন ফর্ম এর পিডিএফ ফরমেট।