Chakulia Uttar Dinajpur Wood mill: চাকুলিয়ায় বেআইনি কাঠের মিলের বিরুদ্ধে বড় অভিযান! বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন, বাজেয়াপ্ত যন্ত্রপাতি!
চাকুলিয়া নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় বেআইনিভাবে চলা কাঠের মিলগুলির (Chakulia Uttar Dinajpur Wood mill) বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল বনদপ্তর ও প্রশাসন। বনদপ্তর, চাকুলিয়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় হানা দিয়ে তিনটি অবৈধ কাঠের মিল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।জানা গিয়েছে, অভিযানের খবর পেয়েই বেশ কয়েকজন মিল মালিক এলাকা ছেড়ে পালিয়ে যান। এদিন চাকুলিয়া কালীবাড়ি এলাকায় দুটি এবং শিরশি এলাকায় একটি কাঠের মিলে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরেই এই মিলগুলির বিরুদ্ধে চোরাই কাঠ কেনাবেচা এবং অবৈধভাবে কাঠ মজুত করার অভিযোগ উঠছিল। তাজা খবর সূত্রে জানা গিয়েছে, অভিযানে যেসব মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলির সঙ্গে
আরো পড়ুন