চাকুলিয়া নিউজডেস্ক: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জেলায় একের পর এক নতুন অভিযোগ সামনে আসছে। বিভিন্ন থানায় দায়ের হচ্ছে একাধিক মামলা ও অভিযোগ। এবার উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন মন্ত্রী গোলাম রব্বানীকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।জানা গিয়েছে, রায়গঞ্জের দুই যুবক প্রাক্তন মন্ত্রী গোলাম রব্বানীর (Golam Rabbani) বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

এদিকে, অভিযোগ জানানোর আগে ওই দুই যুবক সম্প্রতি গোলাম রব্বানীর বাড়ির সামনে দাঁড়িয়ে ফেসবুকে একটি লাইভ ভিডিও করেন। সেই লাইভ ভিডিওতে তাঁরা নিজেদের অভিযোগের কথা তুলে ধরেন। ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনা শুরু হয়েছে।তবে অভিযোগের বিষয়ে প্রাক্তন মন্ত্রী গোলাম রব্বানীর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। অভিযোগের সত্যতা আদালত বা পুলিশের তদন্তে প্রমাণিত হওয়া বাকি।বর্তমানে বিষয়টি নিয়ে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।
তথ্য এবং ভিডিও কৃতজ্ঞতা স্বীকার: RCTV