চাকুলিয়া নিউজডেস্ক: অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই লক্ষ লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে। তবে একই সঙ্গে বহু আবেদনকারী জানতে পেরেছেন যে তাঁদের আবেদনপত্র বাতিল হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠেছে যে Annapurna Yojana Form Rejected হলে কি আবার আবেদন করা যাবে? ভুল তথ্য বা নথির কারণে যাদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি আকারে কিছু প্রকাশিত না হলেও বেশকিছু ইতিবাচক বার্তা পাওয়া গেছে। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, শুধুমাত্র নথিগত ত্রুটির কারণে কোনও যোগ্য আবেদন কারীকে বঞ্চিত করা সরকারের উদ্দেশ্য নয়। তাই যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য সংশোধন এবং পুনরায় আবেদন করার সুযোগ রাখা হবে। পাশাপাশি নতুন আবেদনও গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যাদের আবেদনপত্র বাতিল হয়েছে তারা বেশ চিন্তায় পড়েছেন। তাদের নতুন করে আবেদন করতে হবে কিনা তা তাদের জানা নেই।
কেন বাতিল হয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদন?
সরকারের তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। আবেদনগুলি যাচাই করার সময় প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। অভিজ্ঞ মহলের ব্যাখ্যা অনুযায়ী, আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি, তথ্যের অমিল এবং যোগ্যতার শর্ত পূরণ না হওয়ার মতো বিভিন্ন কারণে এই আবেদনগুলি বাতিল হয়েছে। যদিও অনেকে মনে করছেন প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি অর্থ পৌঁছে দিতেই এই যাচাই প্রক্রিয়া করা হয়েছে। তাই যাঁদের আবেদন বাতিল হয়েছে, তারা যেন অতিরিক্ত আতঙ্কিত না হন বা চিন্তা গ্রস্ত না হোন। আবেদন যাচাইয়ের সময় নাগরিকত্ব, আবাসিক পরিচয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যও পরীক্ষা করা হয়েছে। সরকারের মতে, স্বচ্ছ উপভোক্তা তালিকা তৈরির জন্য এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফর্ম বাতিল হলে কি আবার আবেদন করা যাবে?
এই প্রশ্নের উত্তরে মন্ত্রী মালতী রাভা রায় স্পষ্ট জানিয়েছেন যে, যাঁদের আবেদন শুধুমাত্র নথিগত ভুল বা তথ্যের অসঙ্গতির কারণে বাতিল হয়েছে, তাঁরা সেই ভুল সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন। সরকারের লক্ষ্য কোনও যোগ্য মহিলাকে শুধুমাত্র কাগজপত্রের ভুলের জন্য বঞ্চিত না করা। তাই পুনরায় আবেদন এবং সংশোধনের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে নতুন আবেদনও গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ যাঁরা আগে আবেদন করতে পারেননি, তাঁরাও নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। তবে পুনরায় আবেদন করার সময় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা অত্যন্ত জরুরি। নথিপত্রে সামান্য ভুল থাকলেও আবার সমস্যা হতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন।
আবেদন করার সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন?
অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র পূরণের সময় নাম, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং মোবাইল নম্বর সঠিকভাবে দিতে হবে। আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে মিল থাকতে হবে। প্রয়োজনীয় নথি স্পষ্টভাবে আপলোড করতে হবে। অসম্পূর্ণ আবেদন জমা দেওয়া উচিত নয়। যদি কোনও তথ্য পরিবর্তন হয়ে থাকে, তাহলে আপডেট করা নথি ব্যবহার করতে হবে। যোগ্যতার শর্ত পূরণ না করলে আবেদন বাতিল হতে পারে। তাই আবেদন করার আগে সরকারি নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়া উচিত। প্রয়োজনে জনকল্যাণ শিবির বা সংশ্লিষ্ট দপ্তরের সাহায্য নেওয়া যেতে পারে। যদিও জনকল্যাণ শিবির আবার কবে হবে এ নিয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি। সঠিক তথ্য দিলে আবেদন দ্রুত যাচাই হওয়ার সম্ভাবনা বাড়ে। এতে ভবিষ্যতে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও কমে যায়।