Polymer Notes in India: আপনি কি জানেন কোন দেশে প্রথম চালু হয়েছিল পলিমার নোট, ভারতে এর সম্ভাবনা কতটা?

চাকুলিয়া নিউজডেক্স:বর্তমানে ভারতে (Polymer Notes in India 2026) প্লাস্টিক বা পলিমার নোট চালুর সম্ভাবনা নিয়ে বিশদে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আবারও আলোচনায় উঠে এসেছে বিশ্বের সর্বপ্রথম পলিমার নোট ব্যবহারকারী দেশ অস্ট্রেলিয়া। নকল নোট রোধ এবং মুদ্রার স্থায়িত্ব বাড়ানোর লক্ষ্যে ১৯৮৮ সালে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো পলিমার নোট চালু করে ইতিহাস গড়েছিল। সেই লক্ষ্য পূরণে তারা অনেকটাই সাফল্য লাভ করেছে। পরবর্তী সময়ে বিশ্বব্যাপী পলিমার নোটের প্রতি আগ্রহ বাড়তে থাকে।এরপর ধীরে ধীরে বিশ্বের একাধিক দেশ এই প্রযুক্তি গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতে,কাগজের নোটের তুলনায় পলিমার নোট অনেক বেশি টেকসই, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী। ভারতে এই নোট কবে চালু হবে এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে চর্চা শুরু হয়েছে কবে কবে চালু হবে সে বিষয়টি এখনো কেউ জানেন না।

কেন বিশেষ পলিমার নোট?

পলিমার নোট তৈরিতে বিশেষ ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়। ফলে এই নোট সহজে ছিঁড়ে যায় না, জল বা আর্দ্রতায় নষ্ট হয় না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। এছাড়া এতে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য থাকায় জাল নোট তৈরি করাও অনেক বেশি কঠিন হয়ে পড়ে। ভারতের মতো দেশে পলিমার নোট তৈরি করা খুবই দরকার। এই সমস্ত কারণেই অস্ট্রেলিয়ার পরে কানাডা, নিউজিল্যান্ড, রোমানিয়া, ভিয়েতনাম এবং আরও অনেক দেশ পলিমার নোট ব্যবহারের পথে হেঁটেছে। এই প্রচেষ্টায় তারা অনেকেই সাফল্য লাভ করেছে যে সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়া।

আরো পড়ুন  annapurna bhandar form fill up: কোথায় জমা দেবেন অন্নপূর্ণা যোজনার ফর্ম? জানাল রাজ্য সরকার।

আপনি কি জানেন পলিমার নোট ব্যবহারের ফলে অস্ট্রেলিয়ান ডলারের শক্তি কতটা?

অস্ট্রেলিয়ার সরকারি মুদ্রা হল Australian Dollar (AUD)। আন্তর্জাতিক বাজারে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং সবচেয়ে বেশি লেনদেন হওয়া মুদ্রাগুলির মধ্যে একটি। সবচাইতে বড় কথা অস্ট্রেলিয়ার স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা এবং খনিজ ও প্রাকৃতিক সম্পদ রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে অস্ট্রেলিয়ান ডলারের চাহিদা বিশ্বজুড়ে যথেষ্ট বেশি।

আপনি কি জানেন ভারতীয় ৫০০ টাকা সেখানে কত?

বর্তমান বিনিময় হার অনুযায়ী, ১ অস্ট্রেলিয়ান ডলারের মূল্য প্রায় ৬৬ থেকে ৬৭ ভারতীয় টাকার কাছাকাছি ওঠানামা করে।সেই হিসেবে ভারতীয় ৫০০ টাকা বদল করলে প্রায় ৭ থেকে ৮ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া যেতে পারে। তবে আন্তর্জাতিক মুদ্রা বাজারের ওঠানামার কারণে এই মূল্য প্রতিদিন পরিবর্তিত হতে পারে।

ভারতে কি আসতে পারে পলিমার নোট?

ভারতে বহু বছর ধরেই পলিমার নোট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিশেষজ্ঞদের মতে, যদি ভবিষ্যতে পলিমার নোট চালু করা হয়, তাহলে নকল নোটের সমস্যা অনেকটাই কমবে এবং নোটের আয়ুও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে জাল নোট সংক্রান্ত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে ভারত। পলিমার নোট চালু করে এ বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা দরকার।তবে এখনও পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এ বিষয়ে কোনও চূড়ান্ত ঘোষণা করেনি।

আরো পড়ুন  Annapurna Bhandar Yojna New Application Precess: এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে কয়েক মিনিটেই! বিস্তারিত জেনে নিন।

পলিমার নোট প্রযুক্তির পথপ্রদর্শক দেশ হিসেবে অস্ট্রেলিয়া আজও বিশ্বের কাছে উদাহরণ স্থাপন করেছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের কারণে এই ধরনের নোটের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ভারতে যদি ভবিষ্যতে পলিমার নোট চালু হয়, তাহলে দেশের মুদ্রা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা।

FAQS

বিশ্বের প্রথম কোন দেশ পলিমার নোট চালু করেছিল?

অস্ট্রেলিয়া ১৯৮৮ সালে বিশ্বের প্রথম পলিমার নোট চালু করে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

পলিমার নোট কী?

বিশেষ ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি টেকসই ও নিরাপদ নোটকে পলিমার নোট বলা হয়।

অস্ট্রেলিয়ার সরকারি মুদ্রা কী?

Australian Dollar (AUD)।

ভারতে কি পলিমার নোট চালু হয়েছে?

না, এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চালু হয়নি।

অস্ট্রেলিয়ান ডলার কেন শক্তিশালী মুদ্রা হিসেবে পরিচিত?

স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী আর্থিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment