Bangiya Gramin Vikash Bank Balance Check Number: বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর গ্রাহকেরা বাড়িতে বসেই কিভাবে Missed Call, SMS, Online ও App-এর মাধ্যমে ব্যালেন্স চেক করবেন?

চাকুলিয়া নিউজডেস্ক: আপনি যদি Bangiya Gramin Vikash Bank (BGVB)-এর গ্রাহক হন, তাহলে অ্যাকাউন্টের ব্যালেন্স জানার জন্য আর এখন থেকে বারবার বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর শাখায় যাওয়ার প্রয়োজন নেই। বর্তমানে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাংক গ্রাহকদের জন্য একাধিক ডিজিটাল পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টের ব্যালেন্স জানা যায়। অনেকেই ইন্টারনেটে Bangiya Gramin Vikash Bank Balance Check Number লিখে সার্চ করেন বা খোঁজ করেন অর্থাৎ তারা নির্দিষ্ট সমাধান চান। কেননা এখন প্রত্যেকের হাতেই প্রায় স্মার্টফোন। ইন্টারনেটের মাধ্যমে তারা সময় বাঁচানো কোন একটি উপায় খুঁজে পেতে চান যার মাধ্যমে তারা বাড়িতে বসেই প্রয়োজনীয় সমস্যা সমাধান করতে পারেন। এছাড়া অন্যান্য সর্বভারতীয় ব্যাংক এজন্য প্রচুর সুবিধা প্রদান করেছে। বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর গ্রাহকদেরও মনের ইচ্ছে একই। এই ব্যাংকের অধিকাংশ গ্রাহক Missed Call, SMS Banking, Mobile Banking কিংবা Internet Banking-এর মাধ্যমে দ্রুত ব্যালেন্স জানতে চান। আজ এই প্রতিবেদনে BGVB-এর ব্যালেন্স চেক করার সমস্ত পদ্ধতি ভালোভাবে ব্যাখ্যাসহ তুলে ধরা হয়েছে।

Bangiya Gramin Vikash Bank Balance Check Number কী অথবা কোনটি?

Bangiya Gramin Vikash Bank গ্রাহকদের জন্য বিভিন্ন পদ্ধতিতে ব্যালেন্স জানার পরিষেবা রয়েছে। যদি আপনার মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার করা থাকে, তাহলে খুব সহজেই বাড়িতে বসে ব্যালেন্স জানতে পারবেন বা ব্যালেন্স চেক করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে Missed Call Service, SMS Banking এবং Mobile Banking এর মাধ্যমে ব্যালেন্স চেক করা যায়। SMS Banking ব্যবহার করতে হলে ব্যাংক একাউন্টের সঙ্গে সম্পর্কিত বা রেজিস্টার করা মোবাইল নম্বর থেকেই SMS পাঠাতে হবে। এছাড়া Internet Banking এবং Mobile Banking App-এর মাধ্যমেও ব্যালেন্স দেখা সম্ভব। ব্যাংকের অফিসিয়াল পরিষেবা ব্যবহার করলে তথ্য নিরাপদ থাকে। অজানা বা থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার না করাই ভালো। সবসময় ব্যাংকের অফিসিয়াল পরিষেবার উপর নির্ভর করা উচিত। এতে আপনার অ্যাকাউন্টের তথ্যও নিরাপদ থাকবে আপনিও নিশ্চিন্তে থাকবেন অনেক।

আরো পড়ুন  West Bengal RoR Copy Online Apply 2026: Banglarbhumi ওয়েবসাইট থেকে ROR Copy অনলাইনে ডাউনলোড কিভাবে করবেন?
বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর গ্রাহকেরা বাড়িতে বসেই কিভাবে Missed Call, SMS, Online ও App-এর মাধ্যমে ব্যালেন্স চেক করবেন?

Bangiya Gramin Vikash Bank Balance Check Number Missed Call

অনেক বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর গ্রাহক শুধুমাত্র একটি মিসড কল দিয়েই ব্যালেন্স জানতে চান। বিশেষ করে যাদের মোবাইলে ইন্টারনেট পরিষেবা নেই তাদের জন্য এই পরিষেবাটি উপযুক্ত এবং শ্রেষ্ঠ। বিভিন্ন ব্যাংক-সংক্রান্ত ওয়েবসাইটে BGVB-এর জন্য 03482-224602 নম্বরটি Missed Call Balance Enquiry হিসেবে সুস্পষ্ট উল্লেখ করা রয়েছে। তবে এই পরিষেবা ব্যবহার করতে হলে আপনার মোবাইল নম্বর অবশ্যই ব্যাংক একাউন্টের সঙ্গে সম্পর্কিত বা রেজিস্টার করা থাকতে হবে। আপনার রেজিস্টার করা নম্বর থেকে ওই নম্বরে একটি মিসড কল দিলে কলটি কয়েক সেকেন্ডের মধ্যে কেটে যাবে। এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত একটি মেসেজ পাবেন। তবে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে Missed Call Banking সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া নেই। তাই পরিষেবাটি ব্যবহার করার আগে নিকটবর্তী শাখায় বা Customer Care-এ যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়ে নেওয়া ভালো। যদি পরিষেবাটি কাজ না করে, তাহলে SMS Banking বা Mobile Banking ব্যবহার করতে পারেন। তবে সব সময় মনে রাখবেন নিরাপত্তার জন্য সবসময় অফিসিয়াল তথ্য অনুসরণ করাটাই বাঞ্ছনীয়।

Bangiya Gramin Vikash Bank Balance Check SMS

BGVB (বর্তমানে West Bengal Gramin Bank)-এর অফিসিয়াল SMS Banking পরিষেবার মাধ্যমে ব্যালেন্স জানা যায়। এজন্য ব্যাংক একাউন্টের সঙ্গে যুক্ত বা রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে 8505806500 নম্বরে SMS পাঠাতে হবে। ব্যালেন্স জানার জন্য মেসেজে টাইপ করবেন-
BAL Account Number
উদাহরণ: BAL 1234567890123

SMS পাঠানোর পর কয়েক মুহূর্তের মধ্যেই আপনার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স রেজিস্টার করা মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে পাঠানো হবে। একই পরিষেবায় Mini Statement, Debit Card বিষয়ক পাওয়া যায় এবং অন্যান্য সুবিধাও পাওয়া যায়। সবার প্রথমে মনে রাখবেন SMS Banking ব্যবহার করতে হলে আগে মোবাইল নম্বরটি ব্যাংকে রেজিস্টার করা থাকতে হবে। সাধারণ SMS চার্জ নেওয়া হতে পারে। সবচাইতে বড় কথা হল এই পরিষেবাটি সাধারণ মোবাইল ফোনেও ব্যবহার করা যায় এবং ইন্টারনেটের প্রয়োজন হয় না। এতে সাধারণ মোবাইল ওয়ালা বয়স্ক মানুষেরাও তাদের মোবাইল থেকে এই পরিষেবা পেতে পারেন।

Bangiya Gramin Vikash Bank Balance Check Online

আপনি যদি Internet Banking ব্যবহার করেন, তাহলে অনলাইনে খুব সহজেই সবথেকে বড় কথা বাড়িতে বসেই ব্যালেন্স দেখতে পারবেন। প্রথমে ব্যাংকের অফিসিয়াল Internet Banking Portal-এ লগইন করুন। User ID এবং Password ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করুন। লগইন করার পরে Dashboard-এ আপনার Account Balance দেখা যাবে। প্রয়োজনে Mini Statement এবং Transaction History-ও দেখা সম্ভব। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে Fund Transfer, Cheque Status এবং অন্যান্য পরিষেবাও ব্যবহার করা যায়। পাবলিক Wi-Fi ব্যবহার করে কখনও Internet Banking করবেন না। অনেকেই মনে করেন বিষয়টি ঝুঁকিপূর্ণ। আর হ্যাঁ মনে রাখবেন, কাজ শেষে অবশ্যই Logout করুন। নিরাপদ Password ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Online Banking বর্তমানে সবচেয়ে দ্রুত এবং নিরাপদ ব্যালেন্স চেক করার একটি উপায়।

আরো পড়ুন  Annapurna Yojana Form Rejected:অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল হলে কি পুনরায় আবেদন করা যাবে? ভুল সংশোধনের সুযোগ থাকবে কি? মন্ত্রী মালতী রাভা রায়ের বড় ঘোষণা।

Bangiya Gramin Vikash Bank Balance Check App

BGVB গ্রাহকদের জন্য Mobile Banking App-ও উপলব্ধ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে Account Balance, Mini Statement, Fund Transfer, Beneficiary Management এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা ব্যবহার করা যায়। প্রথমবার ব্যবহার করার জন্য রেজিস্টার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর MPIN বা Password দিয়ে লগইন করতে পারবেন। Dashboard-এ প্রবেশ করলেই বর্তমান ব্যালেন্স দেখা যাবে। অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টা পরিষেবা পাওয়া যায়। শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত। লগইন তথ্য কখনও অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না। নিয়মিত অ্যাপ আপডেট রাখলে নিরাপত্তা আরও বাড়ে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি সবচেয়ে সুবিধাজনক পদ্ধতিগুলোর একটি।

Bangiya Gramin Vikash Bank Balance Check Toll Free Number

যদি কোনও পরিষেবা ব্যবহার করতে সমস্যা হয়, তাহলে ব্যাংকের Customer Care-এর সাহায্য নেওয়া যেতে পারে। বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগ্রহী গ্রাহকরা 1800-180-7777 নম্বরে গ্রাহকরা যোগাযোগ করতে পারেন। এছাড়া নিকটবর্তী শাখায় গিয়েও সাহায্য নেওয়া যেতে পারে। Customer Care-এ ফোন করার আগে Account Number এবং রেজিস্টার করা মোবাইল নম্বর কাছে রাখুন। নিরাপত্তার কারণে OTP বা ATM PIN কখনও Customer Care-কে জানাবেন না। শুধুমাত্র অফিসিয়াল নম্বরেই যোগাযোগ করুন। যদি মোবাইল নম্বর রেজিস্টার করা না থাকে, তাহলে প্রথমে ব্যাংক শাখায় গিয়ে সেটি আপডেট করুন অথবা রেজিস্টার করান। Customer Care থেকে SMS Banking বা Mobile Banking সম্পর্কেও সহায়তা পাওয়া যায়। যেকোনও সমস্যা হলে সরাসরি অফিসিয়াল সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ।

Bangiya Gramin Vikash Bank Balance Check Number জানার জন্য বর্তমানে একাধিক সহজ উপায় রয়েছে। SMS Banking, Mobile Banking App, Internet Banking এবং কিছু ক্ষেত্রে Missed Call পরিষেবার মাধ্যমে খুব দ্রুত অ্যাকাউন্টের ব্যালেন্স জানা যায়। ব্যাংকের রেজিস্টার করা বা একাউন্টের সঙ্গে লিংক মোবাইল নম্বর সক্রিয় রাখুন। এতে আপনার ব্যাংকিং অভিজ্ঞতা আরও নিরাপদ ও সহজ হবে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

Bangiya Gramin Vikash Bank Balance Check Number কী?

অফিসিয়াল SMS Banking-এর জন্য 8505806500 নম্বরে নির্দিষ্ট ফরম্যাটে SMS পাঠানো যায়। ফর্ম্যাটটি জানতে আর্টিকেল পড়তে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Bangiya Gramin Vikash Bank Missed Call Number কী?

বিভিন্ন ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত 03482-224602 নম্বরটি উল্লেখ রয়েছে।

SMS দিয়ে ব্যালেন্স কীভাবে জানব?

ব্যাংক একাউন্টের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে BAL Account Number লিখে 8505806500 নম্বরে SMS পাঠান।

অনলাইনে ব্যালেন্স চেক করা যায়?

হ্যাঁ। Internet Banking-এ লগইন করে ব্যালেন্স দেখা যায়।

Customer Care Toll Free Number কী?

গ্রাহক সহায়তার জন্য 1800-180-7777 নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment