LIC Policy for Pension 2026: অবসরের পর প্রত্যেক মাসে পাবেন পেনশন? এলআইসির এই Plan থাকছে লাইফটাইম সুবিধা

Chakulia News Desk: বর্তমান সময়ে সরকারি চাকরির সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও বেসরকারি চাকরিজীবীর সংখ্যা দ্রুত বাড়ছে। তবে বেসরকারি চাকরিতে কর্মরত অধিকাংশ মানুষের জন্য অবসরের পর নিয়মিত পেনশনের কোনও ব্যবস্থা থাকে না। ফলে চাকরি থেকে অবসর নেওয়ার পর মাসিক আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা (LIC Policy for Pension 2026 for old) নিশ্চিত করতে আগে থেকেই সঠিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই LIC Policy for Pension 2026 হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ভারতীয় জীবন বিমা নিগমের সরল পেনশন পরিকল্পনা (Saral Pension Plan)।

কী LIC Saral Pension Plan?

LIC-এর সরল পেনশন পরিকল্পনা একটি Single Premium Immediate Annuity Plan। অর্থাৎ এই পলিসিতে বারবার প্রিমিয়াম ( জমা দেওয়ার প্রয়োজন নেই। একবার একটি নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করলেই বিনিয়োগকারী সারাজীবন নির্দিষ্ট হারে পেনশন পেতে পারেন।সবচেয়ে বড় বিষয় হল, পলিসি নেওয়ার সময় যে পেনশনের পরিমাণ নির্ধারিত হবে, সেটি ভবিষ্যতেও অপরিবর্তিত থাকবে। বাজারের ওঠানামা, সুদের হার বৃদ্ধি বা হ্রাস-কোনও কিছুরই প্রভাব আপনার পেনশনের উপর পড়বে না। এই দিক দিয়ে যারা বিনিয়োগ নিয়ে সমস্যায় ভোগেন বা দুশ্চিন্তা করেন তাদের জন্য উপযুক্ত এই প্ল্যান।

আরো পড়ুন  e-Shram Card Benefits:ই-শ্রম কার্ড কারা আবেদন করতে পারবেন, কী কী সুবিধা পাবেন এবং কীভাবে করবেন রেজিস্ট্রেশন? জেনে নিন গুরুত্বপূর্ণ সব তথ্য।
LIC Policy for Pension 2026: অবসরের পর প্রত্যেক মাসে পাবেন পেনশন? এলআইসির এই Plan থাকছে লাইফটাইম সুবিধা

কারা এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন?

LIC-এর এই বিশেষ পেনশন প্রকল্পে ন্যূনতম বয়স হতে হবে ৪০ বছর।এক্ষেত্রে সর্বোচ্চ বয়স হবে ৮০ বছর।অর্থাৎ ৪০ থেকে ৮০ বছরের মধ্যে যে কোনও ভারতীয় নাগরিক এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন।এছাড়াও যদি বিনিয়োগকারীরা Single Life Policy অথবা Joint Life Policy (স্বামী-স্ত্রীর যৌথ পলিসি) এই দুই ধরনের পলিসি প্লানের মধ্যে নিজের প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি নির্বাচন করতে পারবেন।

কীভাবে এই পলিসি প্ল্যানে পেনশন পাবেন?

এই প্রকল্পে বিনিয়োগকারীদের সুবিধা অনুযায়ী পেনশন গ্রহণের একাধিক বিকল্প বা সুবিধা রয়েছে। মাসিক (Monthly), ত্রৈমাসিক (Quarterly),অর্ধবার্ষিক (Half-Yearly),বার্ষিক (Yearly) অর্থাৎ আপনি চাইলে প্রত্যেক মাসে অথবা তিন মাসে একবার অথবা ছয় মাসে একবার অথবা পুরো বছরে একবার নিজের আর্থিক পরিকল্পনা অনুযায়ী পেনশন গ্রহণ করতে পারেন।


এলআইসির এই পরিকল্পনায় কত টাকা বিনিয়োগ করা যায়?


সরল পেনশন পরিকল্পনায় ন্যূনতম বছরে ১২,০০০ টাকা বাধ্যতামূলক।তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রকল্পে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। ফলে যাঁদের বেশি অর্থ বিনিয়োগ করার সামর্থ্য রয়েছে, তাঁরা বেশি টাকা বিনিয়োগ করে আরও বেশি পেনশন পাওয়ার সুযোগ পাবেন।

আরো পড়ুন  Annapurna Bhandar Yojna New Application Precess: এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে কয়েক মিনিটেই! বিস্তারিত জেনে নিন।

বিশেষ সুবিধাগুলি কী কী?

লাইফটাইম গ্যারান্টিযুক্ত পেনশনএকবার পলিসি চালু হয়ে গেলে বিনিয়োগকারী আজীবন নির্ধারিত পেনশন পেতে থাকবেন।
লোনের সুবিধাপলিসি শুরুর ছয় মাস পর প্রয়োজন হলে এই পলিসির বিপরীতে ঋণ বা লোন নেওয়ার সুবিধা পাওয়া যায়।
সারেন্ডার সুবিধাবিশেষ পরিস্থিতিতে পলিসি শুরু হওয়ার ছয় মাস পর এটি সারেন্ডার করার সুযোগও রয়েছে।
নমিনির আর্থিক সুরক্ষাপলিসি হোল্ডারের মৃত্যুর পর তাঁর জমা করা মূল বিনিয়োগের অর্থ নমিনিকে ফেরত দেওয়া হয়। ফলে পরিবারের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হয়।

৪০ লক্ষ টাকা বিনিয়োগ করলে কত পেনশন পাবেন?

LIC-এর অফিসিয়াল ক্যালকুলেটর অনুযায়ী, যদি কোনও ব্যক্তি ৪০ বছর বয়সে প্রায় ৪০ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ করেন, তাহলে তিনি বছরে আনুমানিক ২.৬২ লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।অর্থাৎ প্রতি মাসে প্রায় ২১,৮০০ টাকারও বেশি নিয়মিত আয় পাওয়া সম্ভব।তবে প্রকৃত পেনশনের পরিমাণ বিনিয়োগের সময়কার অ্যানুইটি রেট, বয়স এবং নির্বাচিত বিকল্পের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট


কেন জনপ্রিয় হচ্ছে LIC Policy for Pension 2026?


বর্তমান সময়ে অনেকেই অবসরের পর নিয়মিত আয়ের নিশ্চয়তা চান। ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। কিন্তু সরল পেনশন পরিকল্পনায় একবার যে পেনশন নির্ধারিত হয়, তা সারাজীবন একই থাকে।এই কারণেই অবসরকালীন আয়ের পরিকল্পনা করতে আগ্রহী বহু মানুষ LIC-এর এই পলিসিকে বেছে নিচ্ছেন।

FAQS ABOUT LIC Saral Pension Plan

LIC Saral Pension Plan কী?

LIC Saral Pension Plan হল একটি Single Premium Immediate Annuity Plan, যেখানে একবার বিনিয়োগ করলেই সারাজীবন পেনশন পাওয়া যায়।

এই পলিসিতে বিনিয়োগের জন্য বয়সসীমা কত?

৪০ বছর থেকে ৮০ বছর বয়স পর্যন্ত যে কোনও ব্যক্তি এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন।

Saral Pension Plan-এ সর্বোচ্চ বিনিয়োগের সীমা আছে কি?

না। এই প্রকল্পে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।

পলিসির বিপরীতে লোন নেওয়া যায়?

হ্যাঁ। পলিসি শুরুর ছয় মাস পর নির্দিষ্ট শর্তসাপেক্ষে লোন নেওয়ার সুবিধা পাওয়া যায়।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment