Chakulia Uttar Dinajpur Wood mill: চাকুলিয়ায় বেআইনি কাঠের মিলের বিরুদ্ধে বড় অভিযান! বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন, বাজেয়াপ্ত যন্ত্রপাতি!

Pranab khan

July 9, 2026

Chakulia Uttar Dinajpur Wood mill: চাকুলিয়ায় বেআইনি কাঠের মিলের বিরুদ্ধে বড় অভিযান! বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন, বাজেয়াপ্ত যন্ত্রপাতি!

চাকুলিয়া নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় বেআইনিভাবে চলা কাঠের মিলগুলির (Chakulia Uttar Dinajpur Wood mill) বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল বনদপ্তর ও প্রশাসন। বনদপ্তর, চাকুলিয়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় হানা দিয়ে তিনটি অবৈধ কাঠের মিল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।জানা গিয়েছে, অভিযানের খবর পেয়েই বেশ কয়েকজন মিল মালিক এলাকা ছেড়ে পালিয়ে যান। এদিন চাকুলিয়া কালীবাড়ি এলাকায় দুটি এবং শিরশি এলাকায় একটি কাঠের মিলে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরেই এই মিলগুলির বিরুদ্ধে চোরাই কাঠ কেনাবেচা এবং অবৈধভাবে কাঠ মজুত করার অভিযোগ উঠছিল।

চাকুলিয়ায় বেআইনি কাঠের মিলের বিরুদ্ধে বড় অভিযান! বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন, বাজেয়াপ্ত যন্ত্রপাতি!


তাজা খবর সূত্রে জানা গিয়েছে, অভিযানে যেসব মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলির সঙ্গে আব্দুল কাইয়ুম, মোহাম্মদ ইসমাইল এবং আব্দুল ওয়াহাবের নাম জড়িয়েছে। অভিযোগ, বৈধ অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা চালিয়ে আসছিলেন তাঁরা।অভিযানের সময় উপস্থিত ছিলেন গোয়ালপোখের ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ধর এবং বনদপ্তরের আধিকারিক দুর্গাকান্ত ঝা। প্রশাসনের উপস্থিতিতেই বুলডোজার দিয়ে অবৈধ কাঠের মিল গুলি ভেঙে ফেলা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ কাঠের লগ, কাঠ কাটার যন্ত্রপাতি এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।


বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, অভিযানে ধরা পড়া কোনও মিলেরই বৈধ কাগজপত্র ছিল না। একাধিকবার সতর্ক করা হলেও মিল মালিকেরা নির্দেশ মানেননি। সেই কারণেই আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
চাকুলিয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই পুরো অভিযান সম্পন্ন হয়।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট


(তথ্যসূত্র ও ভিডিও কৃতজ্ঞতা: তাজা খবর)

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment