Kanki Rail Station: কানকি রেলস্টেশন কি এবার জংশনের পথে?

চাকুলিয়া নিউজডেস্ক: কানকি রেলস্টেশন কি তাহলে এবার জংশন হবে? এই প্রশ্ন ক্রমশ আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায়! ২০০৮-২০০৯ অর্থবর্ষে জালালগড় থেকে কিশান্গঞ্জ পর্যন্ত একটি নতুন রেললাইন প্রকল্পের (Kanki Rail Station) অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু জমি সংক্রান্ত সমস্যা অর্থাৎ জমি অতিগ্রহণ এবং কিছু প্রযুক্তিগত অসুবিধার কারণে সে প্রকল্পটি থমকে যায়। এই বিশাল সময়ের ব্যবধানে অর্থাৎ ২০০৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত- প্রায় ১৮ বছরে মহানন্দা (Mahananda River) দিয়ে অনেক জল গড়িয়েছে।এই রেলওয়ে প্রকল্প ছিল তিমিরেই।

তবে আশার আলো এই যে সম্প্রতি সেই রেল প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে রেল মন্ত্রক। জানা গেছে এই মেগা রেলওয়ে প্রকল্পের জন্য ইতিমধ্যে টাকা বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রে টাকার পরিমাণ ১৮৫২.৩২ কোটি টাকা। তবে এটাও সত্যিই যে পূর্বের যে নকশা ছিল তাতে কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে।

আরো পড়ুন  Chakulia Police station: রাতে পুলিশি টহলদারিতে ১৭টি গরু সহ পিকআপ ভ্যান সহ চারজনকে গ্রেফতার করল চাকুলিয়া থানার পুলিশ।
কানকি রেলস্টেশন কি এবার জংশনের পথে?

এই পরিবর্তিত নকশাই মূলত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই নকশা যদি সত্যি হয় তাহলে ভবিষ্যতে কানকি রেলওয়ে স্টেশন জংশন হয়ে উঠতে পারে। নতুন নকশা অনুযায়ী নতুন রেললাইন কিশানগঞ্জে (Kishanganj Railway Station) না গিয়ে কানকির  দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মানচিত্রে দেখা যাচ্ছে নতুন রেললাইন কানকির কাছাকাছি এসে একটি জায়গাতে একটু যুক্ত হচ্ছে।

যদি এই খবরের কোন সততা থাকে অথবা সত্যি হয় তাহলে কানকি সংলগ্ন এলাকার যেমন চাকুলিয়া, শকুন্তলা,গোয়াগাঁও,গন্ডাল সহ একাধিক এলাকার আর্থসামাজিক উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে সে কথা বলার অপেক্ষা রাখে না। কানকি স্টেশনটি জংশনে রূপান্তরিত হলে এলাকার যেমন আর্থসামাজিক মানচিত্র বদলে যাবে একই সঙ্গে বদলে যাবে পরিবহন ব্যবস্থার রূপ। বাড়বে যানবাহনের আধিপত্য, বাড়বে ব্যবসা, লাভবান হবেন কানকি সংলগ্ন এলাকার মানুষ।

চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

তথ্য এবং ভিডিও কৃতজ্ঞতা স্বীকার: দ্য ভয়েস অফ দিনাজপুর

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment