Kanjia FP School: Chakulia সার্কেলের কানজিয়া প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস।

চাকুলিয়া নিউজডেস্ক: ২০ জুন সারা পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। বিভিন্ন স্কুল,কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এদিন সাড়ম্বরে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া সার্কেলের অধীন কানজিয়া প্রাথমিক বিদ্যালয়ে (Kanjia FP School) (অবৈতনিক) এদিন পালিত হল পশ্চিমবঙ্গ দিবস।

উল্লেখ করা যেতে পারে যে চাকুলিয়া সার্কেলের(chakulia circle) তালিকায় কানজিয়া প্রাথমিক বিদ্যালয় (kanjia FP school) একটি অন্যতম নাম। বিগত বেশ কয়েক বছরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ সরকারের তত্ত্বাবধানে এবং অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকার সহায়তায় শিক্ষা, পঠন-পাঠন সহপাঠ্যক্রমিক কার্যাবলীসহ বিভিন্ন দিকে উন্নতি লাভ করেছে। বিশেষ করে বিদ্যালয়ের সৌন্দর্যায়ন বিষয়টি অন্যমাত্রা পেয়েছে।

সার্কেলের কানজিয়া প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস।

কয়েক বছর আগে বিদ্যালয় এর মাঠে ঘুরে বেড়াত গরু, যেখানে সেখানে পড়ে থাকত গোবর আজ সেখানে সবুজের সমারোহ। বিগত কয়েক বছরে স্কুলের পঠন পাঠন যেমন গুরুত্ব পেয়েছে ঠিক তেমনি বিদ্যালয়ের সৌন্দর্যায়ন বিষয়টি অন্য মাত্রা লাভ করেছে। বিদ্যালয়ে যুক্ত হয়েছে প্রাচীর, লাগানো হয়েছে ফুলের গাছ। এদিন এই প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এদিন এই দিনটিকে পালন করেন।

আরো পড়ুন  Kanki Train List: কানকি (KKA) থেকে যাওয়ার ট্রেনের সময়সূচি, দেখে নিন সম্পূর্ণ তালিকা।
সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment