Hero Passion Plus Disc 2026: Hero এর নতুন ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্ট লঞ্চ, দাম-মাইলেজ-ফিচার্স জানলে আপনিও কেনার কথা ভাববেন!

চাকুলিয়া নিউজডেস্ক: ভারতের জনপ্রিয় মোটরসাইকেলগুলোর মধ্যে অন্যতম হল Hero Passion Plus। দীর্ঘদিন ধরে এই মোটরবাইক ভারতের বাজারে আধিপত্য বজায় রেখে শাসন করে এসেছে।এবার দৈনন্দিন যাতায়াতকে আরও নিরাপদ ও আধুনিক করতে নতুন Hero Passion Plus Disc 2026 ভ্যারিয়েন্ট লঞ্চ করল Hero MotoCorp। নতুন মডেলে শুধু ডিস্ক ব্রেকই নয়, এর সঙ্গে যোগ হয়েছে একাধিক আধুনিক ফিচারও।যারা কম দামে ভালো মাইলেজ এবং নির্ভরযোগ্য মোটরসাইকেল খুঁজছেন, তাদের জন্য এই নতুন মডেলটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। এই প্রতিবেদনে জেনে নিন এই মোটর বাইক সংক্রান্ত বিস্তারিত তথ্য।

কত দাম (Hero Passion Plus Disc 2026 Price) রাখা হয়েছে?

Hero MotoCorp নতুন Passion Plus Disc ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম পড়বে ₹ 83,793 টাকা (Kolkata)। এটি ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের তুলনায় কিছুটা বেশি দামে এসেছে, তবে অতিরিক্ত নিরাপত্তা ও ফিচারের কারণে এই বাড়তি মূল্য অনেকের কাছেই গ্রহণযোগ্য হতে পারে। তবে বাইক কেনার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপনি। তাই এই বাইক সম্পর্কে বিস্তারিত তথ্য ভালো হবে জেনে নিন।

আরো পড়ুন  Bajaj Chetak 2026: কিনবেন নাকি বাজাজের ইলেকট্রিক স্কুটার?
Hero এর নতুন ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্ট লঞ্চ, দাম-মাইলেজ-ফিচার্স জানলে আপনিও কেনার কথা ভাববেন!

এক নজরে দেখে নিন কী কী নতুন পরিবর্তন (Hero Passion Plus Change) এসেছে?

নতুন Hero Passion Plus Disc ভ্যারিয়েন্টে সবচেয়ে বড় পরিবর্তন হলো 240 মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক। এর ফলে আগের তুলনায় ব্রেকিং আরও শক্তিশালী ও নিরাপদ হয়েছে। বিশেষ করে শহরের ব্যস্ত রাস্তায় এবং জরুরি পরিস্থিতিতে এটি চালকদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। বর্তমান সময়কালে যারা নিরাপত্তা এবং ট্রাফিক বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেন তাদের জন্য এই বাইক আদর্শ হতে পারে।এছাড়াও বাইকটিতে দেওয়া হয়েছে বা যুক্ত হয়েছে অসাধারণ কিছু ফিচার যেমন-

ইউটিলিটি স্টোরেজ বক্স
সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ
USB চার্জিং পোর্ট
LED প্রজেক্টর হেডল্যাম্প
সার্ভিস রিমাইন্ডার
লো-ফুয়েল ওয়ার্নিং
রিয়েল-টাইম মাইলেজ ডিসপ্লে
কল ও SMS অ্যালার্ট
ব্লুটুথ কানেক্টিভিটি
ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার

এবার দেখুন এর ইঞ্জিন ও পারফরম্যান্স (Hero Passion Plus Engine Performance) কেমন?

নতুন ভ্যারিয়েন্টে আগের মতোই 97.2cc সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বলে রাখা ভালো ইঞ্জিন প্রায় একই রকম। এক নজরে দেখে নিন ইঞ্জিনের বিস্তারিত ক্ষমতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট-

সর্বোচ্চ শক্তি: 5.9 kW (প্রায় 8.02 bhp)
সর্বোচ্চ টর্ক: 8.05 Nm
4-স্পিড গিয়ারবক্স

Hero-এর i3S প্রযুক্তি থাকার কারণে জ্বালানি সাশ্রয়ও বেশ ভালো। যারা তেলের খরচ নিয়ে অত্যাধিক চিন্তিত তাদের জন্য এই বাইকটি একটি পছন্দের বাইক হতেই পারে।

এই বাইকের মাইলেজ (Hero Passion Plus Mileage) কত?

Hero MotoCorp-এর দাবি অনুযায়ী নতুন Passion Plus Disc এক লিটার পেট্রোলে প্রায় 71 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। ফলে প্রতিদিন অফিস, কলেজ বা বাজারে যাতায়াতের জন্য এটি একটি সাশ্রয়ী মোটরসাইকেল হিসেবে বিবেচিত হতে পারে। যারা তেল কম খরচ করতে চান তাদের প্রথম পছন্দ হতে পারে এই বাইক।

আরো পড়ুন  Tata Sierra EV On Road Price 2026: দাম কত হতে পারে, রেঞ্জ, ব্যাটারি ও ফিচার জেনে নিন

দেখে নিন হিরো প্যাশন প্লাস এর ডিজাইন ও কালার(Hero Passion Plus Colour) অপশন

Hero নতুন ভ্যারিয়েন্টে কিছু নতুন গ্রাফিক্স এবং ডুয়াল-টোন রঙ ব্যবহার করেছে। যার ফলে লুক হয়েছে যথেষ্ট আকর্ষণীয়।যে সমস্ত রঙে এই বাইকটি পাওয়া যাচ্ছে সেগুলি হল-
Heavy Grey
Nexus Blue
Dark Industrial Grey
Pearl Red
LED প্রজেক্টর হেডল্যাম্প ও নতুন গ্রাফিক্সের কারণে বাইকটির লুক আগের তুলনায় অনেক বেশি আধুনিক দেখাচ্ছে। এজন্য আপনার নিকটবর্তী হিরো শোরুমে যোগাযোগ করতে পারেন বা গিয়ে দেখতে পারেন।

কাদের জন্য এই বাইকটি আদর্শ বা কারা কিনতে পারেন?

এই বাইকটি বিশেষভাবে উপযোগী-
দৈনিক অফিস যাত্রীদের জন্য
গ্রাম ও শহরের সাধারণ ব্যবহারকারীদের জন্য
বেশি মাইলেজ খোঁজা ক্রেতাদের জন্য
প্রথমবার মোটরসাইকেল কিনতে ইচ্ছুকদের জন্য
কম রক্ষণাবেক্ষণ খরচ চান এমন ব্যবহারকারীদের জন্য

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

যদিও Passion Plus Disc দুর্দান্ত মাইলেজ দেয়, তবে এটি একটি 100cc বাইক। তাই যারা বেশি স্পিড বা লং ট্যুরিংয়ের জন্য বাইক খুঁজছেন, তাদের জন্য 125cc বা 150cc সেগমেন্টের মডেল আরও যথাযথ হতে পারে।তবে শহর ও গ্রামীণ এলাকার নিয়মিত ব্যবহারের জন্য এই বাইকটি যথেষ্ট সক্ষম। Hero MotoCorp নতুন Passion Plus Disc লঞ্চ করে কমিউটার সেগমেন্টে আরও একটি শক্তিশালী বিকল্প নিয়ে এসেছে। নতুন ডিস্ক ব্রেক, ডিজিটাল মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং LED হেডল্যাম্পের মতো আধুনিক ফিচার যোগ হওয়ায় বাইকটি আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আর 71 kmpl পর্যন্ত মাইলেজ সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য আরও লোভনীয় করে তুলেছে।

FAQs

Hero Passion Plus Disc 2026-এর দাম কত?

Hero MotoCorp নতুন Passion Plus Disc ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম পড়বে ₹ 83,793 টাকা (Kolkata)।

Hero Passion Plus Disc-এর মাইলেজ কত?

কোম্পানির দাবি অনুযায়ী বাইকটি প্রায় 71 kmpl মাইলেজ দিতে পারে।

Hero Passion Plus Disc-এ কোন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে?

97.2cc সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

Hero Passion Plus Disc-এ LED হেডল্যাম্প আছে?

হ্যাঁ, নতুন ভ্যারিয়েন্টে LED প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া হয়েছে। 

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment