Chakulia West Bengal: সময়মত শিক্ষিকা পৌঁছান না স্কুলে, অভিযোগ অভিভাবকদের!

চাকুলিয়া নিউজডেস্ক: স্কুলের সময় সকাল হোক অথবা দুপুরে নেই কোন নিয়ম-কানুন মানার ইচ্ছে! এবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের অন্তর্গত ধুলাবাড়ি এস এস (Dhulabari SSK) কে তে শিক্ষিকাদের দেরি করে আসার বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবক মহলে অসন্তোষ তৈরি হয়েছে। চাকুলিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় অভিভাবক মহলে শিক্ষক-শিক্ষিকাদের সময়মত না আসা নিয়ে সুতীব্র ক্ষোভ জমা হয়েছে। অভিভাবকদের একাংশের অভিযোগ (Chakulia West Bengal News) স্কুল সকালে হোক অথবা দুপুরে স্কুলে প্রতিনিয়ত দেরি করে আসেন শিক্ষিকারা! ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান ও অভ্যেস।

Chakulia West Bengal: সময়মত শিক্ষক পৌঁছান না স্কুলে, অভিযোগ অভিভাবকদের!
সময়মত শিক্ষক পৌঁছান না স্কুলে, অভিযোগ অভিভাবকদের!

অভিভাবকদের একাংশের মতে বিদ্যালয়ে ২৩২ জন ছাত্রছাত্রীর নাম রয়েছে। এতগুলি ছাত্র-ছাত্রীর দায়ভার যাদের কাঁধে সেই তিনজন শিক্ষিকার নির্দিষ্ট সময়ে স্কুলে আসা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকেরা।স্থানীয় অভিভাবকদের একাংশের ব্যাখ্যা কোন শিক্ষিকা সকাল আটটায় আসেন কোন শিক্ষিকা সকাল ন’টায়। এরফলে সময় মত শুরু হয় না বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীদের প্রাথমিক শিক্ষার ভিত। চাকুলিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী এ বিষয়ে শিক্ষিকাদের প্রশ্ন করা হলে তারা পৃথক পৃথক বাহানা দিয়ে থাকেন।বিস্তারিত জানতে দেখে নিন চাকুলিয়া টাইমসের এই ভিডিওটি-

আরো পড়ুন  Chakulia Block Yoga Day: চাকুলিয়া ব্লক অফিসে পালিত হল আন্তর্জাতিক যোগা ডে।


তথ্য এবং ভিডিও কৃতজ্ঞতা স্বীকার: চাকুলিয়া টাইমস

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment