Chakulia SIR Latest News: চাকুলিয়ায় এসআইআর ভাঙচুর কাণ্ডে নতুন মোড়! সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেপ্তার ২!

চাকুলিয়া নিউজডেস্ক: গত জানুয়ারি মাসে এসআইআর কে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর হয়েছিল গোয়ালপোখের দুই নং ব্লক অফিসে। এমনকি ঘটেছিল অগ্নিসংযোগ। এবার এই ঘটনায় (Chakulia SIR case) দুজনকে গ্রেফতার করল চাকুলিয়া থানার পুলিশ। ধৃত দুজনের নাম শফিক আলম এবং সানাউল্লাহ। জানা গেছে শফিক আলম চাকুলিয়ার ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা। অন্যদিকে শেখ সানাউল্লাহ বেলবাড়ি এলাকার বাসিন্দা।

Chakulia SIR Latest News: চাকুলিয়ায় এসআইআর ভাঙচুর কাণ্ডে নতুন মোড়! সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেপ্তার ২!
চাকুলিয়ায় এসআইআর ভাঙচুর কাণ্ডে নতুন মোড়! সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেপ্তার ২!

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ২০২৬ সালের ১৫ই জানুয়ারি এসআইআর (Chakulia SIR Latest News today) কে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া। বিক্ষোভের আঁচ ব্যাপকভাবে আছড়ে পড়ে চাকুলিয়া তথা গোয়ালপোখের দুই নং ব্লক অফিসে। ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেফতার করা হয় এই দুইজনকে।এদিন অর্থাৎ সোমবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

আরো পড়ুন  Chakulia West Bengal Rain:টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন চাকুলিয়া ? ধানের জমিতে জল জমে দুশ্চিন্তায় কৃষকরা!


তথ্য এবং ভিডিও কৃতজ্ঞতা স্বীকার: তাজা খবর

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment