Chakulia Binardah News: পাঞ্জাব থেকে বাড়ি ফেরার সময় রহস্যময় ভাবে নিখোঁজ সিংহেশ্বর ঋষি, কেঁদে কেঁদে আকুল পরিবার পরিজন।

চাকুলিয়া নিউজডেস্ক: একদিকে দারিদ্র্যের সঙ্গে লড়াই, আর অন্যদিকে পরিবারের প্রধানের নিখোঁজ হয়ে যাওয়া, যেন একসঙ্গে দুঃখের সমুদ্রে মিশে গেল চাকুলিয়া থানার অন্তর্গত বিনারদহ গ্রামের এক পরিবার। জানা গেছে বিনারদহ গ্রামের বাসিন্দা সিংহেশ্বর ঋষি কিছু মানুষের সাথে পাঞ্জাবের জলন্ধরে গিয়েছিলেন ধান লাগানোর কাজ করতে। পরিবারের দাবি সেখানে গিয়ে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এরপরে ওই ব্যক্তি বাড়ি ফেরার ইচ্ছে প্রকাশ করেন এবং ঠিকাদারের কাছে বাড়ি ফেরার আর্জি জানান। ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ করেন যখন তিনি বিভিন্ন তথ্য ঠিকাদারের কাছে জানতে চান তখন ভালোভাবে সাহায্য তিনি পাননি।

পাঞ্জাব থেকে বাড়ি ফেরার সময় রহস্যময় ভাবে নিখোঁজ সিংহেশ্বর ঋষি, কেঁদে কেঁদে আকুল পরিবার পরিজন।

পরিবারের দাবি ঠিকাদার জানিয়েছে যে এক সপ্তাহ আগে জনসেবা এক্সপ্রেস এ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সবচাইতে বড় প্রশ্ন যদি এক সপ্তাহ আগে পাঠানো হয় তাহলে কেন তিনি এখনো বাড়ি পৌঁছাননি? এদিকে এক সপ্তাহ কেটে যাওয়ার পরে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি সিংহেশ্বর ঋষির! তার স্ত্রীর যুক্তি তাঁর স্বামীর যেহেতু শরীর খারাপ ছিল তাহলে কেন একা পাঠানো হল। আর যদি পাঠানোই হল তাহলে কেন তার পরিবারকে জানানো হল না। পরিবারের সন্দেহ সিংহেশ্বরী  ট্রেনে বসানো নিয়ে!

আরো পড়ুন  WB DPharm Admission 2026 Eligibility: উচ্চ মাধ্যমিক পাশ করে সরকারি ডিপ্লোমা ফার্মেসি কোর্সে ভর্তি হতে চান? দেখে নিন এর যোগ্যতা সহ অন্যান্য তথ্য।

বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। স্বামীর এই খবরে কার্যত কান্নায় ভেঙ্গে পড়েছেন সিংহেশ্বর ঋষির স্ত্রী। তিনি আত্মীয়-স্বজন থেকে শুরু করে সব জায়গায় সাহায্যের আর্জি জানাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো সূরাহা মেলেনি। যদি কেউ তার খোঁজ পান তাহলে এই নম্বরে যোগাযোগ করুন ৮৩৭১৮৭৫৩৭৫। ওই ব্যক্তির ছবি উপরে দেওয়া আছে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

তথ্য এবং ভিডিও কৃতজ্ঞতা স্বীকার: চাকুলিয়া টাইমস

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment