চাকুলিয়া নিউজডেস্ক: যারা নিরাপদ বিনিয়োগের মাধ্যমে নিশ্চিত রিটার্ন পেতে চান, তাদের কাছে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit Scheme) দীর্ঘদিন ধরেই একটি জনপ্রিয় বিকল্প বা প্রথম পছন্দের জায়গা। কেননা শেয়ার বাজার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগের তুলনায় এই সরকারি প্রকল্পে মূলধনের নিরাপত্তা অনেক বেশি, অন্তত এমনটাই মনে করেন সাধারণ মানুষের মধ্যে অনেকেই। বর্তমানে ৫ বছরের মেয়াদে এই স্কিমে আকর্ষণীয় সুদের হার পাওয়া যাচ্ছে, এর ফলে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করেও আপনি উল্লেখযোগ্য পরিমাণ সুদ পেতে পারেন। বিশেষ করে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পরিকল্পনা যাদের রয়েছে, তাদের জন্য এই স্কিম আদর্শ হয়ে উঠতে পারে। পোস্ট অফিস সরকার দ্বারা পরিচালিত হওয়ায় অর্থের নিরাপত্তা নিয়ে আলাদা উদ্বেগ মানুষের মধ্যে থাকে না। এছাড়া বাড়তি সুবিধা হিসাবে নির্দিষ্ট শর্তে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। তাই বিনিয়োগের আগে এই স্কিমের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম কী?
Indian Post Office TD Scheme মূলত একটি নির্দিষ্ট মেয়াদের আমানত প্রকল্প, যা অনেকটাই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD)-এর মতো কাজ করে। এই প্রকল্পে এককালীন অর্থ জমা রেখে নির্দিষ্ট সময় পর্যন্ত বিনিয়োগ ধরে রাখতে হয়। বিনিয়োগকারীরা ১ বছর, ২ বছর, ৩ বছর অথবা ৫ বছরের মেয়াদ বেছে নিতে পারেন। মাত্র ১,০০০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা সম্ভব, ফলে ছোট সঞ্চয়কারীরাও সহজেই এই প্রকল্পে অংশ নিতে পারেন। এই স্কিমে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই, তাই প্রয়োজন অনুযায়ী বড় অঙ্কের অর্থও জমা রাখা যায়। যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত এবং পোস্ট অফিসের অধীনে থাকা একটি প্রকল্প, তাই বিনিয়োগের নিরাপত্তা অত্যন্ত শক্তিশালী বলেই বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করেন। স্থিতিশীল ও ঝুঁকিহীন রিটার্নের জন্য এই স্কিম অনেকের প্রথম পছন্দ হয়ে উঠছে ক্রমশ।

১ লক্ষ টাকা জমা করলে কত টাকা পাবেন?
বর্তমান Post Office TD Scheme Interest Rate অনুযায়ী, যদি কোনও ব্যক্তি ৫ বছরের জন্য ১,০০,০০০ টাকা জমা রাখেন, তাহলে বার্ষিক ৭.৫ শতাংশ সুদের ভিত্তিতে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হিসাবে তিনি সুদ পাবেন। এই হিসাবে মেয়াদ শেষে মোট প্রায় ১,৪৪,৯৯৫ টাকা পাওয়া যায়। অর্থাৎ শুধুমাত্র সুদ হিসেবেই প্রায় ৪৪,৯৯৫ টাকা আয় করা সম্ভব। যারা নিশ্চিত রিটার্নের পাশাপাশি মূলধনের নিরাপত্তা চান, বা মূলধনের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাদের জন্য এই পরিমাণ রিটার্ন যথেষ্ট আকর্ষণীয় এবং লোভনীয়। বর্তমানে অনেক রাষ্ট্রায়ত্ত বড় ব্যাঙ্কের সাধারণ ফিক্সড ডিপোজিটেও একই মেয়াদে এত উচ্চ সুদের হার পাওয়া যায় না। ফলে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে এই প্রকল্পটি একটি শক্তিশালী বিকল্প বলা যেতে পারে।
বর্তমান সুদের হার কত?
Post Office TD Scheme Details অনুযায়ী বিভিন্ন মেয়াদের জন্য আলাদা সুদের হার নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ১ বছরের টাইম ডিপোজিটে ৬.৯ শতাংশ, ২ বছরের আমানতে ৭ শতাংশ এবং ৩ বছরের আমানতে ৭.১ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। অন্যদিকে ৫ বছরের টাইম ডিপোজিটে বার্ষিক ৭.৫ শতাংশ সুদের সুবিধা মিলছে, যা এই স্কিমের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির একটি। সরকার সময়ে সময়ে এই সুদের হার পর্যালোচনা করে পরিবর্তন করতে পারে। তাই নতুন বিনিয়োগের আগে সংশ্লিষ্ট পোস্ট অফিসে গিয়ে বর্তমান সুদের হার যাচাই করে নিন। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য ৫ বছরের পরিকল্পনাই তুলনামূলক বেশি লাভজনক বলে মনে করছেন অনেকে।
চক্রবৃদ্ধি সুদের সুবিধা কীভাবে কাজ করে?
এই প্রকল্পের অন্যতম বড় সুবিধা হল ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি সুদ গণনা। অর্থাৎ প্রতি তিন মাস অন্তর অর্জিত সুদ মূলধনের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী সময়ে সেই বাড়তি টাকার উপরও সুদ পাওয়া যায়। এই ব্যবস্থার ফলে সময়ের সঙ্গে সঙ্গে মোট রিটার্ন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আপনি চাইলে প্রতি বছরের শেষে অর্জিত সুদ সেভিংস অ্যাকাউন্টে নিতে পারবেন। তবে সেই সুদ তুলে না নিলে সেটিও মূলধনের সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যতে আরও বেশি সুদ আয় করতে আপনাকে সাহায্য করে। মেয়াদপূর্তির সময় একসঙ্গে মূলধন ও সুদের সম্পূর্ণ অর্থ তুলে নেওয়া যায়।
কর ছাড়ের সুবিধা ও কারা বিনিয়োগ করতে পারবেন?
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে সব বয়সের বিনিয়োগকারীর জন্য একই সুদের হার প্রযোজ্য। অনেকে মনে করতে পারেন যে যারা বয়সে প্রবীণ তারা শুধুমাত্র বাড়তে সুবিধা পান এক্ষেত্রে এই পরিকল্পনা বা পোস্ট অফিস স্কিমে এই বিষয়টি নেই। প্রবীণ নাগরিকদের জন্য এখানে আলাদা অতিরিক্ত সুদের সুবিধা নেই। তবে ৫ বছরের টাইম ডিপোজিটে বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে নির্ধারিত সীমার মধ্যে কর ছাড়ের সুবিধা পাওয়া যেতে পারে। এই কারণেই অনেক চাকরিজীবী ও করদাতা ব্যক্তি এই স্কিমকে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য বেছে নেন। সবচাইতে বড় কথা হলো নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে খুব সহজেই এই অ্যাকাউন্ট খোলা যায় এবং প্রয়োজন অনুযায়ী অর্থ জমা করা যায়।
কেন এই স্কিম গ্রহণ বা চালু করবেন?
বর্তমান সময়ে বিনিয়োগের জন্য বিভিন্ন বিকল্প থাকলেও সব বিনিয়োগই সমান নিরাপদ নয়। যারা ঝুঁকি কমিয়ে নিশ্চিত আয়ের পথ খুঁজছেন, তাদের জন্য পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম একটি নির্ভরযোগ্য বিকল্প। সরকারি সুরক্ষা, আকর্ষণীয় সুদের হার, চক্রবৃদ্ধি সুদের সুবিধা এবং কর ছাড় এইসব মিলিয়ে এটি দীর্ঘমেয়াদি সঞ্চয়ের একটি ভারসাম্যপূর্ণ পরিকল্পনা। বিশেষ করে ৫ বছরের মেয়াদে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রায় ৪৪,৯৯৫ টাকা সুদ পাওয়ার সম্ভাবনা এই স্কিমকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে বিনিয়োগের আগে সর্বশেষ সুদের হার এবং প্রযোজ্য নিয়ম অবশ্যই নিকটবর্তী পোস্ট অফিস থেকে যাচাই করে নেওয়া উচিত।