WBGB ও Canara HSBC Life Insurance-এর বড় চুক্তি, গ্রাম বাংলায় বাড়তে পারে জীবনবিমার সুবিধা?

Pranab khan

June 11, 2026

WBGB ও Canara HSBC Life Insurance-এর বড় চুক্তি, গ্রাম বাংলায় বাড়তে পারে জীবনবিমার সুবিধা?

Chakulia News Desk: পশ্চিমবঙ্গের গ্রামীণ ও আধা-শহরাঞ্চলের মানুষের কাছে জীবনবিমা পরিষেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল West Bengal Gramin Bank (WBGB) এবং Canara HSBC Life Insurance। সম্প্রতি দুই সংস্থার মধ্যে একটি কৌশলগত ব্যাংক ইন্সুরেন্স অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরফলে ইন্সুরেন্স মহলে নতুন উন্মাদনা শুরু হয়েছে।


এই চুক্তির ফলে কি কোন লাভ হতে পারে? কোন কোন লাভ পেতে পারেন পশ্চিমবঙ্গবাসী? সকলেই হয়তো অবগত আছেন যে পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক যার বর্তমান নাম পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এর পশ্চিমবঙ্গ জুড়ে WBGB-এর বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে বিভিন্ন জীবনবিমা পণ্য ও আর্থিক সুরক্ষা সংক্রান্ত পরিষেবা পৌঁছে দেওয়া হবে। বর্তমান সময়কালে রাজ্যের বিভিন্ন প্রান্তে WBGB-এর প্রায় ৯৬০টি শাখা রয়েছে, যা গ্রামীণ অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত।

WBGB ও Canara HSBC Life Insurance-এর বড় চুক্তি, গ্রাম বাংলায় বাড়তে পারে জীবনবিমার সুবিধা?


বিশেষজ্ঞদের মতে, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ সহজে জীবনবিমা, দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবেন। একই সাথে ইন্সুরেন্স এর মত স্পর্শকাতর বিষয়ে এক নতুন দিগন্ত বা দিশা দেখাতে পারে এই চুক্তি।


গুরুত্বপূর্ণ এই ইন্সুরেন্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBGB-এর চেয়ারম্যান অলোক কে গোয়েল, জেনারেল ম্যানেজার রাজেশ কুমার মিশ্র, Canara HSBC Life Insurance-এর ডেপুটি সিইও ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার সলি থমাস এবং ন্যাশনাল বিজনেস হেড অমিত যোশি সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।


এই প্রসঙ্গে সলি থমাস জানান, গ্রামীণ ভারতের মানুষের কাছে সহজ ও কার্যকর জীবনবিমা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অংশীদারিত্ব। WBGB-এর বিস্তৃত গ্রাহকভিত্তি এবং স্থানীয় পর্যায়ে শক্তিশালী উপস্থিতি বিমা পরিষেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট


অন্যদিকে WBGB-এর চেয়ারম্যান অলোক কে গোয়েল বলেন, ব্যাংকের মূল লক্ষ্য সবসময়ই গ্রামীণ মানুষের আর্থিক ক্ষমতায়ন। Canara HSBC Life Insurance-এর সঙ্গে এই নতুন অংশীদারিত্ব গ্রাহকদের আরও উন্নত আর্থিক সুরক্ষা ও জীবনবিমা সুবিধা প্রদান করতে সহায়তা করবে।বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু জীবনবিমা পরিষেবার প্রসারই ঘটাবে না, একইসঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি (Financial Inclusion) বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে পশ্চিমবঙ্গের গ্রামীণ পরিবারের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

FAQs (WBGB ও Canara HSBC Life Insurance Partnership)

West Bengal Gramin Bank এবং Canara HSBC Life Insurance-এর মধ্যে কী চুক্তি হয়েছে?

দুই সংস্থার মধ্যে একটি ব্যাংক অংশীদারিত্ব চুক্তি হয়েছে, যার মাধ্যমে WBGB-এর শাখা থেকে জীবনবিমা পরিষেবা পাওয়া যাবে।

এই পরিষেবা কারা পাবেন?

পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের গ্রাহকরা, বিশেষ করে গ্রামীণ ও আধা-শহরাঞ্চলের বাসিন্দারা এই পরিষেবার সুবিধা পাবেন।

WBGB-এর কতগুলি শাখায় এই সুবিধা উপলব্ধ হবে?

পশ্চিমবঙ্গ জুড়ে WBGB-এর প্রায় ৯৬০টি শাখার মাধ্যমে এই বিমা পরিষেবা দেওয়া হবে।

Canara HSBC Life Insurance কী?

এটি একটি বেসরকারি জীবনবিমা সংস্থা, যা বিভিন্ন ধরনের লাইফ ইন্স্যুরেন্স ও আর্থিক সুরক্ষা পণ্য প্রদান করে।

এই উদ্যোগে গ্রামীণ মানুষের কী সুবিধা হবে?

পরিবার ও ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার জন্য জীবনবিমা পরিষেবা আরও সহজে এবং স্থানীয় পর্যায়ে পাওয়া যাবে।

এই প্রতিবেদনের তথ্যসূত্র এবং কৃতজ্ঞতা স্বীকার: PR News wire

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment