CEC Gyanesh Kumar: ভোট শেষ, তবে বাংলা ছাড়ছে না বাহিনী, জ্ঞানেশ কুমারের নতুন পদক্ষেপ।

CEC Gyanesh Kumar order: ভোট পর্ব মিটলেও এখনই বাংলা ছেড়ে যাচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে ভোট পরবর্তী সময়ে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নজির বিহীন পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে ফল ঘোষণার পরে কোনরকম আইন শৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না। ভাঙচুর কারীদের তো বটেই এছাড়া নেপথ্যে থাকা উস্কানিমূলক বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পিছুপা হবে না কমিশন।

CEC Gyanesh Kumar order
CEC Gyanesh Kumar order

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে রাজ্যে নির্বাচনী ইতিহাসে ভোট পরবর্তী বিভিন্ন নেতিবাচক ঘটনার পুনরাবৃত্তি রুখতে নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গেছে যে সমস্ত এলাকা উত্তেজনাপ্রবণ সে সমস্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে যৌথভাবে নিরবিচ্ছিন্ন দহল বা এরিয়া ডোমিনেশন চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

জানা গেছে রাজ্যের প্রশাসনিক এবং পুলিশ কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে নির্বাচন কমিশনার এও স্মরণ করিয়ে দিয়েছেন যে এবারের বিধানসভা ভোটে বাংলায় বড় কোন রক্তপাতের ঘটনা ঘটেনি। এই ধারা কিভাবে বজায় থাকে সেটাই এখন কমিশনের কাছে প্রধান চ্যালেঞ্জের বিষয়।

Leave a Comment