US Petrol Price: আমেরিকায় ৫০ শতাংশ বাড়ল পেট্রোলের দাম! সাধারণ গাড়িচালকদের মাথায় হাত।

US Petrol Price ২০২৬: আমেরিকায় ইরান যুদ্ধের আবহে পেট্রোলের দাম বেড়ে গেল প্রায় ৫০ শতাংশ। অন্তত এমনটাই খবর উঠে এসেছে আল জাজিরা সংবাদ সংস্থার একটি প্রতিবেদনে। আমেরিকার এক সনামধন্য অটোমোবাইল সংস্থা তার তথ্য অনুযায়ী এক গ্যালন সাধারন পেট্রোলের গর্দান পৌঁছে গেছে ৪.৪৮ ডলারের কাছাকাছি যা গত সপ্তাহে বেড়ে গেছে ৩১ সেন্ট পর্যন্ত। এই নতুন দাম ইরান যুদ্ধ শুরু হওয়ার আগের দামের তুলনায় অনেকটাই বেশি।

এর জন্য মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরাইলের যুদ্ধ। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট বিশেষ করে হরমুজ প্রণালী আংশিক বন্ধ হয়ে যাওয়ার ফলে কাঁচা তেলের যোগান অনেকটাই কমে গেছে। এর ফলে মহার্ঘ হয়ে গেছে কালো সোনা।

US Petrol Price
US Petrol Price

তবে এ প্রসঙ্গে অভিজ্ঞ মহলের একাংশ জানিয়েছেন যতদিন না পর্যন্ত হরমুজ প্রণালী না খোলা হচ্ছে ততদিন তেল সরবরাহ সামঞ্জস্যপূর্ণ হবে না। আর এই ভাবেই ক্রমশ বেড়ে যাবে তেলের দাম। তবে যুদ্ধ কমে গেলে অথবা হরমুজ প্রণালী উন্মুক্ত হলে পুরাতন দাম ফিরে আসতে কয়েক মাস সময় লেগে যেতে পারে।

এই অবস্থায় এই দামের ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মার্কিন গাড়ি চালকেরা। অনেককেই বাজেটের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এরফলে গাড়িচালকেরা নিজেদের অন্যান্য ব্যয় কে কমানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

Leave a Comment