Prime Minister Modi: আবার শুরু work from home! সোনার গয়না কেনা জ্বালানি এবং ভোজ্য তেলের ব্যবহার কমাতে অনুরোধ প্রধানমন্ত্রীর।

Prime Minister Modi work from home: এবার দেশবাসীকে নতুন অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা কালের কথা মনে করিয়ে দিয়ে তিনি বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোমের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতি সমগ্র বিশ্বের পাশাপাশি ভারতের উপরে যে সমানভাবে প্রভাব ফেলেছে এ কথা অনস্বীকার্য। এই অবস্থায় বৈদেশিক মুদ্রা ভান্ডার কে বাঁচাতে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি আরো আর্জি জানিয়েছেন রান্নার ভোজ্য তেলের কম ব্যবহারেও। উল্লেখ করা যেতে পারে যে পেট্রোল ডিজেল সোনা তামা, রাসায়নিক সার রান্নার গ্যাস সহ একাধিক পণ্যগুলি এর একটা বড় অংশ আমদানি করতে হয় বিদেশ থেকে। এর ফলে টান পড়ে দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডারে।

Prime Minister Modi
Prime Minister Modi

 

আন্তর্জাতিক বাজারে এসমস্ত পণ্যের মূল্য ক্রমশ বাড়ছে। এই অবস্থায় দেশবাসীকে এই পণ্যগুলি সংযমী হয়ে ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আগামী এক বছর বিদেশে ঘুরতে যাওয়া বন্ধ রাখার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া সোনার গয়না কেনা বন্ধের ওপরেও তিনি সমানভাবে অনুরোধ জানিয়েছেন। কৃষকদের সার ব্যবহারের পরিমাণকে অর্ধেকে নামিয়ে আনার আর্জিরা নিয়েছেন তিনি।

আরো পড়ুন  WBBSE Madhyamik Chek Online Result 2026: আগামীকাল প্রকাশিত হচ্ছে 2026 এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল, ওয়েবসাইট কিভাবে জানবেন?

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী রবিবার তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে এক সভায় বক্তব্য করার সময় এ বিষয়গুলি উল্লেখ করেন তিনি জানিয়েছেন ভারত বেশ কিছু বড় চ্যালেঞ্জের মোকাবিলা করছে। করোনা সময় কালে আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ শৃংখল একটি বড় সংকটের মুখে পড়েছিল। এতে বিশ্ববাসীর সমস্যা আরো ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। এই অবস্থায় তখন থেকেই খাদ্য জ্বালানি এবং সার উপর ব্যাপক প্রভাব পড়ে। প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন -“দেশের জন্য মৃত্যুবরণ শুধু দেশভক্তি নয়। দেশের জন্য বাঁচা এবং দেশের প্রতি কর্তব্য পালন করাটাও দেশ ভক্তি।”

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

ফের চালু হতে চলেছে work from Home?

সকলেরই হয়তো মনে আছে যে করোনা কালীন সময়ে ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়েছিল। এবার কি সেই দিন ফের ফিরতে চলেছে? অফিসের বৈঠক কি হতে চলেছে আবার অনলাইনে? প্রধানমন্ত্রী জানিয়েছেন এই অভ্যাস ফের চালু করলে আমাদের দেশের উপকার হবে। যে সংকট তৈরি হয়েছে তাতে বৈদেশিক মুদ্রা বাঁচাতে জোর দিতে হবে।

আরো পড়ুন  LPG Price Today: ফের বাড়ল গ্যাসের দাম! বিস্তারিত জেনে নিন।

Leave a Comment