আর এন রবি: ফলপ্রকাশের পরে স্ত্রীকে নিয়ে পাঞ্জাবীতে পুজো দিলেন মাননীয় রাজ্যপাল আর এন রবি।

আর এন রবি কালীঘাট মন্দির: এবার কালীঘাটে পাঞ্জাবি পড়ে রীতিমত বাঙালি হয়ে ভোটের ফলপ্রকাশের পরেই পূজো দিলেন রাজ্যপাল আর এন রবি। উল্লেখ করার যেতে পারে ভোট গণনার শেষে প্রথম সকালেই তিনি পৌঁছে গিয়েছিলেন কালীঘাটে স্ত্রীকে নিয়ে। মায়ের মন্দিরে পূজো দিলেন বাংলার নতুন রাজ্যপাল।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরের তিনি কিছু বলতে না চাইলেও তার উপস্থিতি অন্য মাত্রা এনে দিয়েছিল। তিনি সাংবাদিকদের জানিয়েছেন রাজনীতি নিয়ে তিনি কিছু বলবেন না। উল্লেখ করা যেতে পারে এর আগে পহেলা বৈশাখে কালীঘাটে পূজা দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ করা যায় তার পুরো নাম হল রবীন্দ্র নারায়ন রবি। সংক্ষেপে যাকে অনেকেই আর এন রবি নামে চেনেন।আর এন রবি কালীঘাট মন্দির

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তিনি বিহারের পাটনায় জন্মগ্রহণ করেছেন। তিনি একজন প্রাক্তন আমলা এবং গোয়েন্দা বিশেষজ্ঞ যিনি এর আগে ভারত সরকারের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করেছেন। আমলা হিসাবে কর্ম জীবন থেকে অবসর নেয়ার পর  ২০১৯ সালের আগস্ট মাসে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। সেই দায়িত্ব তিনি ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত পালন করেন।

চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

এরপর তিনি মেঘালয়ের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব যেমন পালন করেছেন ঠিক তেমনি এর পরে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে ও দায়িত্বভার গ্রহণ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে তিনি ১৯৭৬ সালে ভারতীয় পুলিশ সেবা আইপিএস ক্যাডার হিসেবে যোগ দেন এবং পরবর্তী সময়ে কেরালা ক্যাডারে নিযুক্ত হন।

Leave a Comment