annapurna bhandar form fill up: কোথায় জমা দেবেন অন্নপূর্ণা যোজনার ফর্ম? জানাল রাজ্য সরকার।

Chakulia NewsDesk: পশ্চিমবঙ্গে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। গত বুধবার রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের ফর্ম (annapurna bhandar form fill up) প্রকাশ করা হয়। একইসঙ্গে প্রকাশ্যে আনা হয় সরকারি ওয়েবসাইটের নামও। এবার এই প্রকল্প নিয়ে আরও বড় আপডেট দিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম শুধুমাত্র অনলাইনে নয়, অফলাইনেও সংগ্রহ করা যাবে। ফলে গ্রামাঞ্চল বা ইন্টারনেট ব্যবহারে অসুবিধা রয়েছে এমন মানুষদের জন্য আবেদন প্রক্রিয়া অনেকটাই সহজ হতে চলেছে।

কোথা থেকে পাওয়া যাবে অন্নপূর্ণা যোজনার (annapurna bhandar yojana) ফর্ম?


সরকারি ঘোষণা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র নিচের সরকারি অফিসগুলি থেকে পাওয়া যাবে-

আরো পড়ুন  West Bengal Ayushman Bharat : এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত হল পশ্চিমবঙ্গ।

বিডিও অফিস
ডিএম অফিস
পুরসভা অফিস
ওয়ার্ড অফিস
এছাড়াও, পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে আবেদনপত্র পৌঁছে দেবেন বলেও জানানো হয়েছে।ফলে অনেকেই বাড়িতে বসেই ফর্ম সংগ্রহ করতে পারবেন।

annapurna bhandar form fill up: কোথায় জমা দেবেন অন্নপূর্ণা যোজনার ফর্ম?
annapurna bhandar form fill up online: কোথায় জমা দেবেন অন্নপূর্ণা যোজনার ফর্ম?

কোথায় জমা দিতে হবে ফর্ম (annapurna bhandar form) ?

ফর্ম সঠিকভাবে পূরণ করার পর আবেদনকারীরা নিজেদের নিকটবর্তী সরকারি অফিসে সেটি জমা দিতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীরা যাতে কোনো ভুল তথ্য না দেন, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।মন্ত্রী অগ্নিমিত্রা পাল আবেদনকারীদের পরামর্শ দিয়েছেন, সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে ফর্ম পূরণ করতে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাও থাকতে পারে।

annapurna bhandar apply online কি চালু হয়েছে?

হ্যাঁ অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন ইতি মধ্যে চালু হয়েছে। মাঝখানে যান্ত্রিক ত্রুটি বা টেকনিক্যাল ত্রুটি থাকার জন্য আবেদন বন্ধ থাকলেও পুনরায় তা চালু হয়েছে। অনলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইট টি হল- (Annapurna Bhandar Portal Official Link)- Click

আরো পড়ুন  Annapurna Bhandar Filled Form Pdf Download: অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফরম ফিলাপ করেছেন? ফরম কিভাবে ডাউনলোড করবেন জানুন।

FAQs of Annapurna Bhandar Yojana 2026

অন্নপূর্ণা যোজনার ফর্ম কোথা থেকে পাওয়া যাবে?

আবেদনকারীরা বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা অফিস এবং ওয়ার্ড অফিস থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম সংগ্রহ করতে পারবেন।

বাড়িতে বসে কি অন্নপূর্ণা যোজনার ফর্ম পাওয়া যাবে?

হ্যাঁ, সরকারের ঘোষণামতে কিছু এলাকায় পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র পৌঁছে দেবেন।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন কি চালু হয়েছে?

হ্যাঁ, প্রযুক্তিগত সমস্যার কারণে কিছুদিন বন্ধ থাকার পর অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন আবার চালু হয়েছে।

অন্নপূর্ণা যোজনার আবেদন করার সময় কী বিষয় খেয়াল রাখতে হবে?

মস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে ফর্ম পূরণ করতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।

অন্নপূর্ণা যোজনার আবেদন কি শুধুমাত্র অনলাইনেই করা যাবে?

না, এই প্রকল্পে অনলাইন ও অফলাইন-দুই মাধ্যমেই আবেদন করার সুযোগ রয়েছে।

অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল আবেদন Link ?

অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার অনলাইন আবেদন ও অন্যান্য সরকারি আপডেটের জন্য অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন Annapurna Bhandar Official Portal-https://socialregistry.wb.gov.in/citizen/

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment