Yubashakti Update: এই শর্ত গুলি না মানলে আপনি যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না! বিস্তারিত জানুন।

চাকুলিয়া নিউজডেস্ক: গোটা রাজ্যজুড়ে দিন কয়েক আগেই সম্পন্ন হয়েছে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরে মোট ৫৪টি প্রকল্পে আবেদনের নিয়ম ফর পূরণ সহ একাধিক বিষয়ে সহায়তা প্রদান করা হয়েছিল। অনেকে আশা করেছিলেন যে হয়তো জনকল্যাণ শিবিরের মাধ্যমেই শুরু হবে যুবশক্তি প্রকল্পের (Yubashakti Update 2026) আবেদনের কাজ। কিন্তু বাস্তবে তা হয়নি। তাই এখন রাজ্যের যুবকদের একটা বড় অংশের মনের প্রশ্ন কবে শুরু হবে যুবশক্তি প্রকল্পের আবেদন?

এ বিষয়ে নির্দিষ্ট কোন খবর এই মুহূর্তে না পাওয়া গেলেও বেশকিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে আই ই বাংলা পোর্টাল সূত্রে। জানা গেছে বেশকিছু শর্ত না মানলে পাওয়া যাবে না যুবশক্তি প্রকল্পের টাকা। উল্লেখ্য যুবশক্তি প্রকল্পে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রতিমাসে ৩০০০ টাকা করে পাবেন। সরাসরি ব্যাংক একাউন্টে জমা করবে এই টাকা।

এই শর্ত গুলি না মানলে আপনি যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না! বিস্তারিত জানুন।

ওই পোর্টাল সূত্রে জানা গেছে ইতিমধ্যে এই প্রকল্পের জন্য একটি অফিশিয়াল পোর্টাল তৈরি করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ এবং নির্দেশিকা জারি করা হবে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে বলেই খবর। তবে যে চারটি শর্ত আবেদনকারীকে মেনে চলতে হবে এই শর্তগুলি হল-

আরো পড়ুন  বন্ধন ব্যাংকে লোন, হোম লোন এবং ব্যবসায়িক লোন কম সুদে কিভাবে পাবেন?

১) আবেদনকারী কে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

২) এর পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩) আবেদনকারী কে সম্পূর্ণ কর্মহীন বা বেকার হতে হবে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

৪) এই প্রকল্পে যোগ্যরা সুবিধা পাবেন ২১ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত।

এখনো কি যে সমস্ত খবর উঠে আসছে তা হল অনলাইনে আবেদন জমা করার পর প্রতিটি প্রার্থীর দেওয়া তথ্য গুরুত্ব সহকারে যাচাই করবে পশ্চিমবঙ্গ সরকার। আইই-ই বাংলার প্রতিবেদন অনুযায়ী এই চারটি শর্তের মধ্যে যেকোনো একটি শর্ত পূরণ না হলে বা অন্য কোন অসঙ্গতি ধরা পড়লে আবেদনপত্র বাতিল করে দিতে পারেন রাজ্য সরকার। অন্যদিকে যাচাইয়ের পর যারা সফল হবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে পাঠানোর কাজ শুরু হবে।

আরো পড়ুন  PM Kisan ২৩তম কিস্তির টাকা কবে পাবেন পশ্চিমবঙ্গের কৃষকরা? e-KYC ও NPCI লিঙ্ক না থাকলে আটকে যেতে পারে টাকা! বিস্তারিত জানুন।

তথ্য এবং কৃতজ্ঞতা স্বীকার : আই ই বাংলা

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment