Chakulia Block Yoga Day: চাকুলিয়া ব্লক অফিসে পালিত হল আন্তর্জাতিক যোগা ডে।

চাকুলিয়া নিউজডেস্ক: সারাদেশে বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া তথা গোয়ালপোখের দুই নং ব্লক (Chakulia Block Yoga Day) তার ব্যতিক্রম নয়। এখানেও পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস। উপস্থিত ছিলেন গোয়ালপোখের ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ধর, সহ স্থানীয় বাসিন্দাদের একাংশ।

অন্যদিকে এই ব্লকের বিভিন্ন প্রাথমিক স্কুল, হাই স্কুল সহ একাধিক জায়গায় পালিত হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস। অংশগ্রহণ করেছেন ছাত্র-ছাত্রীর সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। কানজিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ভারনা প্রাথমিক বিদ্যালয়, চাকুলিয়া হাই স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাড়ম্বরে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস।

চাকুলিয়া ব্লক অফিসে পালিত হল আন্তর্জাতিক যোগা ডে।

এদিন প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের কার্যকলাপ ছিল রীতিমতো দৃষ্টান্তসুলভ। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যন্ত সক্রিয়তার সঙ্গে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস। আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ছিল এক আশ্চর্য উন্মাদনা। এদিন অনেকেই ব্লক অফিস ক্যাম্পাসে এসে আন্তর্জাতিক যোগা দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন  Hemtabad Panchayet Samiti savapati: হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি পদত্যাগ করলেন!
সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment