চাকুলিয়া নিউজডেস্ক: এবার স্মারকলিপি জমা দিলেন পশ্চিমবঙ্গ অঙ্গনারী সহায়িকা কল্যাণ সমিতির সদস্যারা। জানা গেছে একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার গোয়ালপোখের দুই নং ব্লকের (Chakulia West Bengal) শিশু বিকাশ প্রকল্প আধিকারিক মোঃ ইমরান আলীকে স্মারকলিপি তুলে দেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সহায়িকা শিশুকল্যাণ সমিতির সদস্যারা। মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট পদ্ধতিতে কাজের সমস্যা নিয়ে সরব হয়েছেন তারা। মূলত প্রত্যন্ত গ্রাম্য এলাকায় মোবাইল নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হন তারা। মোবাইল রিচার্জ এর জন্য যা বরাদ্দ করা হয়েছে যা বর্তমান বাজারদর থেকে অনেকটাই কম এমনটাই দাবি পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সহায়িকা কল্যাণ সমিতির সদস্যাদের।

অন্যদিকে বেড়ে গেছে ডিমের দাম। ডিম ক্রয় নিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তারা। এদিনের কর্মসূচিতে সংগঠনের সম্পাদিকা শ্যামলী বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র এবং ভিডিও কৃতজ্ঞতা স্বীকার: তাজা খবর