Annapurna Bhandar Yojna: কত মানুষ পেয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

Chakulia News Desk: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ জনকল্যাণ শিবির। এই শিবির শেষ হবে আগামী ১৭ই জুন।সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যজুড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই শিবির থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা (Annapurna Bhandar Yojna) নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে।

জানা গিয়েছে, ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যের প্রায় ১,১০০টি স্থানে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শিবিরের মূল লক্ষ্য হল কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে আবেদন গ্রহণ, নথিভুক্তকরণ এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজও করা হচ্ছে।

কত মানুষ পেয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

কেন আয়োজন করা হয়েছে এই জনকল্যান শিবির?

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পে বহু অযোগ্য এবং ভুয়ো উপভোক্তার নাম পাওয়া গিয়েছে। সেই কারণে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি অভিযোগ করেন, আগের সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে পুরুষদের নামে বিধবা ভাতা এবং ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি সুবিধা নেওয়ার ঘটনাও সামনে এসেছে বলে দাবি করেন তিনি।

আরো পড়ুন  Yuva Shakti Online Apply Date 2026: কবে শুরু হবে যুবশক্তি প্রকল্পের আবেদন? বয়সসীমা, পোর্টাল ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন।

কতজন পেয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা?

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যেই ৭৯ লক্ষ মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা পৌঁছে গিয়েছে।সরকারের এই দাবি অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ে বিপুল সংখ্যক মহিলা উপভোক্তা আর্থিক সহায়তা পেয়েছেন। ফলে রাজ্যের অন্যতম আলোচিত প্রকল্প হিসেবে অন্নপূর্ণা ভাণ্ডার আরও গুরুত্ব পেতে শুরু করেছে।তবে এখনও পর্যন্ত সরকারিভাবে পূর্ণাঙ্গ উপভোক্তা তালিকা প্রকাশ করা হয়নি। তাই প্রকল্পের টাকা পেয়েছেন কি না, তা সংশ্লিষ্ট উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সরকারি পোর্টালের মাধ্যমে যাচাই করতে হবে।রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা চালুর পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইন-দুই পদ্ধতিতেই আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। জনকল্যাণ শিবিরেও প্রকল্প সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং আবেদনপত্র পাওয়া যাচ্ছে।

অন্নপূর্ণা যোজনার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প শুরু করা হবে। এর মাধ্যমে রাজ্যের বহু বেকার এবং শ্রমজীবী মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন  Ayushman Bharat West Bengal: এই রেশন কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি পাবেন না আয়ুষ্মান ভারতের সুবিধা! আবেদন করার আগে জেনে নিন নিয়ম।

FAQS

অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা কতজন পেয়েছেন?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী, ইতিমধ্যেই ৭৯ লক্ষ মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

জনকল্যাণ শিবির কবে থেকে শুরু হয়েছে?

১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে।

রাজ্যে কতটি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে?

প্রায় ১,১০০টি স্থানে এই শিবির আয়োজন করা হয়েছে।

অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার আবেদন কোথায় করা যায়?

অনলাইন পোর্টাল, সরকারি অফিস এবং জনকল্যাণ শিবিরের মাধ্যমে আবেদন করা যায়।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment