চাকুলিয়া নিউজডেক্স: বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পাওয়ার জন্য আধার নম্বরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা এবং NPCI Mapper-এ সক্রিয় থাকা বাধ্যতামূলক। অনেকেই জানতে চান, আধার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে NPCI-তে ম্যাপ করা রয়েছে বা DBT Active আছে কি না। এই বিষয়টি কিভাবে জানবেন? কিভাবে ঘরে বসে? খুব সহজেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের (NPCI Aadhaar Link Bank Account Status Check 2026) সঙ্গে আধার এবং DBT লিংকের বিষয়টি জানতে পারবেন? এই প্রতিবেদনেই জানুন এই সংক্রান্ত সম্পূর্ণ প্রক্রিয়া।
প্রথমেই জানতে হবে NPCI Aadhaar Link কী?
মনে রাখবেন যখন কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা হয় এবং ব্যাঙ্ক সেই তথ্য NPCI Mapper-এ আপডেট করে, তখন সেই অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) সুবিধা চালু হয়। সমস্ত বিষয় আপনি একটি মাত্র প্রতিবেদন অর্থাৎ এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিতে পারেন। আশা করি আপনি ভাল ভাবেই জানেন যে এর ফলে সরকারি প্রকল্পের টাকা যেমন-
| LPG ভর্তুকি |
| বৃত্তি (Scholarship) |
| পেনশন |
| কৃষক সম্মান নিধি |
| অন্যান্য সরকারি ভাতা |
সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। অতএব DBT লিংক করাটা খুবই গুরুত্বপূর্ণ।

UIDAI পোর্টাল থেকে NPCI Aadhaar Link Status Check করবেন কীভাবে, বিস্তারিত জেনে নিন?
| প্রথম ধাপ | UIDAI-এর অফিসিয়াল পোর্টালে যান। website link: https://uidai.gov.in/en/ |
| ধাপ ২ | “My Aadhaar” মেনু থেকে Bank Seeding Status অপশন নির্বাচন করুন। |
| ধাপ ৩ | আধার নম্বর ও ক্যাপচা লিখে OTP-এর মাধ্যমে লগইন করুন। |
| ধাপ ৪ | “Bank Seeding Status” অপশনে ক্লিক করুন। |
| ধাপ ৫ | স্ক্রিনে আপনার আধার কোন ব্যাঙ্কে NPCI Mapper-এ সক্রিয় রয়েছে তা দেখতে পাবেন। |
NPCI পোর্টাল থেকে স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
| প্রথম ধাপ | NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। |
| ধাপ ২ | Consumer – Bharat Aadhaar Seeding Enabler (BASE) নির্বাচন করুন। |
| ধাপ ৩ | ”Aadhaar Mapped Status” অপশনে ক্লিক করুন। |
| ধাপ ৪ | আধার নম্বর ও ক্যাপচা লিখুন। |
| ধাপ ৫ | OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন। |
| ধাপ ৬ | আপনার Aadhaar-NPCI Mapping Status স্ক্রিনে দেখা যাবে। |
NPCI Mapper-এ আধার লিঙ্ক করার সম্পূর্ণ পদ্ধতি
| 1 | নিজের নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় যান। |
| 2 | Aadhaar Seeding/NPCI Linking Form সংগ্রহ করুন। |
| 3 | আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও অন্যান্য তথ্য পূরণ করুন। |
| 4 | প্রয়োজনীয় নথি ব্যাংকের শাখায় জমা দিন। |
| 5 | ব্যাঙ্ক যাচাইয়ের পর NPCI Mapper-এ তথ্য আপডেট করবে। |
NPCI Link Status না দেখালে কী করবেন?
| ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন |
| নিকটবর্তী শাখায় যান |
| পুনরায় Aadhaar Seeding Form জমা দিন |
| DBT Active আছে কি না তা ব্যাঙ্কে যাচাই করুন |
| DBT Active আছে কি না তা CSC যাচাই করুন |
NPCI Aadhaar Linking-এর প্রধান সুবিধা
| DBT পেমেন্ট দ্রুত ও নিরাপদ হয়। |
| সরকারি প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাওয়া যায়। |
| ভর্তুকি ও আর্থিক সহায়তা সঠিক অ্যাকাউন্টে পৌঁছায়। |
| ডিজিটাল পেমেন্ট আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়। |
একজন ব্যক্তির আধার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে পারে। তবে DBT সুবিধা পাওয়ার জন্য NPCI Mapper-এ এক সময়ে মাত্র একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকে। তাই সরকারি প্রকল্পের টাকা না এলে প্রথমেই NPCI Aadhaar Link Status চেক করে নেওয়া উচিত।
FAQS
NPCI Aadhaar Link Status কী?
এর মাধ্যমে দেখানো হয় যে আপনার আধার নম্বর বর্তমানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে DBT-এর জন্য ম্যাপ করা রয়েছে কিনা।
আধার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যায়?
হ্যাঁ, করা যায়। তবে DBT-এর জন্য এক সময়ে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট NPCI Mapper-এ সক্রিয় বা চালু থাকে।
NPCI Mapping আপডেট হতে কত সময় লাগে?
সাধারণত ২ থেকে ৩ কার্যদিবস সময় লাগে, বর্তমান সময়ে সার্ভার এত ভালো কাজ করছে যে এর চাইতে অনেকে কম সময় পরিষেবা পেয়েছেন বলেই শোনা যায়।
NPCI Link Status না দেখালে কী করব?
নিজের ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করে Aadhaar Seeding বা NPCI Mapping পুনরায় করাতে হবে এছাড়া নিকটবর্তী সিএসসি সেন্টার সহ বিভিন্ন অনলাইন সেন্টারগুলোতে যোগাযোগ করতে পারেন।
DBT টাকা পাওয়ার জন্য NPCI Linking বাধ্যতামূলক?
হ্যাঁ, অধিকাংশ সরকারি প্রকল্পের DBT সুবিধা পাওয়ার জন্য NPCI Mapper-এ আধার ম্যাপিং থাকা প্রয়োজন কেননা বর্তমান সময়কালে সরকার এর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে এবং সবচাইতে গুরুত্ব দিচ্ছে আধার কার্ডের নম্বর কে।