Kolkata University 6th Semester: অকৃতকার্য হলেও হওয়া যাবে ভর্তি নিয়ম বদলাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়!

চাকুলিয়া নিউজডেস্ক: এবার অকৃতকার্য হলেও হওয়া যাবে ভর্তি! শর্তসাপেক্ষে নিয়ম বদল করছে কলকাতা বিশ্ববিদ্যালয়। জানা গেছে যে স্নাতকের প্রথম তিন বছরে কোন বিষয়ে অকৃতকার্য হলেও সপ্তম সেমিস্টারে ভর্তি হওয়া যাবে। ছাত্র-ছাত্রীদের স্বার্থে কিছুটা নিয়ম শিথিল করছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত এক্ষেত্রে আরোপ করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদন অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর স্নাতকে মাইনর বিষয়ে অকৃতকার্যের সংখ্যা আক্রমশ বাড়ছে। এমন দেখা গেছে যে কোন ছাত্র অথবা ছাত্রীর চতুর্থ সেমিস্টারে মেজর বিষয়ে সত্তর শতাংশের উপর নম্বর পেলেও মাইনর বিষয়ে পাশ করতে পারেননি। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারের কোন পড়ুয়া মেজর বিষয়ে ৭৫ শতাংশ নম্বর থাকলে তিনি চতুর্থ বছরে অনার্স উইথ রিসার্চ করার যোগ্যতা অর্জন করতে পারেন।

Kolkata University 6th Semester: অকৃতকার্য হলেও হওয়া যাবে ভর্তি নিয়ম বদলাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়!

এক্ষেত্রে ওই ছাত্র অথবা ছাত্রী যদি কোন মাইনর বিষয়ে উত্তীর্ণ না হয়ে থাকেন তাহলে তিনি ওই কোর্সে যোগ দিতে পারবেন না ফলে তার সময় নষ্ট হবে সাপ্লিমেন্টারি পদ্ধতি যেহেতু বন্ধ তাই উপায়ান্তর থাকছে না। এইরকম পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় খুঁজতে এপ্রিল এবং মে মাসে বেশ কয়েকটি বৈঠকে বসেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে যে একের পর এক বিষয়ে আলোচনা হয়েছে কলেজ গুলির সাথে। যদিও শেষ পর্যন্ত কোন রফা সূত্র পাওয়া যায়নি।

আরো পড়ুন  Hemtabad janakalyan Shibir: হেমতাবাদ ব্লকে কবে কোথায় জনকল্যাণ শিবির হচ্ছে জেনে নিন।

এক্ষেত্রে বলা যেতে পারে মাইনর বিষয়ে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের ফের পরীক্ষা দিতেই হবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেগুলেশন এর কিছু নিয়ম পরিবর্তন ঘটিয়ে এবং বেশ কয়েকটি শর্ত আরোপ করে অবশেষে মধ্যপন্থা অবলম্বন করছে। এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ জানিয়েছেন নিয়মের কিছুটা পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন “প্রধান সমস্যা হচ্ছিল সপ্তম সেমিস্টারের পড়ুয়াদের নিয়ে। কারণ এই সেমিস্টার থেকেই স্নাতকের পুরনো পদ্ধতির বদলে পরোয়ারা নতুন নিয়মে অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে পারবেন।” কিন্তু উল্লেখযোগ্যভাবে এক্ষেত্রে নিয়ম হলো সিজিপিএ থাকতে হবে 7.5। কোন বিষয় ফেল করলে এই সিজিপিএ পাওয়া যায় না। তাই অনার্স উইথ রিসার্চ এ ভর্তি হতে গেলে এক বছর পরে ফের সেমিস্টারের পরীক্ষা দিয়েই অনার্স উইথ রিসার্চ এ ৭ দশমিক পাঁচ সিজিপিএ সংগ্রহ করে ভর্তি হতে হবে কারণ সাপ্লিমেন্টারি পদ্ধতি বন্ধ করা হয়েছে। তবে আসল নিয়ম পরিবর্তন করা হয়েছে অনার্স এর ক্ষেত্রে।

আরো পড়ুন  Chakulia Kanki news:চাকুলিয়া ও কানকির জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়! সমস্যার সমাধান পেয়ে হাসিমুখে ফিরছেন সাধারণ মানুষ
সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

এক্ষেত্রে জানা গেছে যদি কোন পড়ুয়া প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের কোন বিষয়ে উত্তীর্ণ না হন তাহলে তিনি সপ্তম সেমিস্টারে ভর্তি হতে পারবেন কিন্তু শর্ত থাকবে ওই পড়ুয়াকে বিগত বছর যে কলেজে পড়াশোনা করেছেন সেখানেই ভর্তি হতে হবে। কারণ অন্য কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে গেলে যে সমস্যা পত্রের প্রয়োজন পরে তা পাওয়া যাবে না উত্তীর্ণ না হলে তাই তাকে ওই সংশ্লিষ্ট কলেজ থেকেই সেই বিষয়ে উত্তীর্ণ হতেই হবে।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment