Best Smartphone Under 30000: ₹৩০,০০০ বাজেটে কোন স্মার্টফোনটি সবচেয়ে ভালো? দেখে নিন আপনার জন্য সেরা 3টি বিকল্প

চাকুলিয়া নিউজডেস্ক : বর্তমানে ₹৩০,০০০ টাকার মধ্যে স্মার্টফোন বাজারে কে আগে নিয়ে আসতে পারে এ নিয়ে প্রতিযোগিতা তুঙ্গে। শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা, বড় ব্যাটারি এবং AMOLED ডিসপ্লে সবকিছুই যেমন প্রতিযোগিতা রয়েছে তেমনি এই ধরনের ফোন এখন এই বাজেটের মধ্যেই পাওয়া যাচ্ছে। সম্প্রতি অনলাইন শপিং প্ল্যাটফর্ম গুলিতে ব্যাপক নজর কেড়েছে Infinix GT 30 Pro 5G+, vivo T5 Pro 5G এবং Motorola Edge 60 Pro-এর মতো দুর্দান্ত স্মার্টফোন গুলি।
আপনি যদি বেশ কয়েকদিন বা কিছুদিন ধরে Best Smartphone Under 30000 খুঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রইল বাস্তব অভিজ্ঞতার এবং মার্কেট রিসার্চ এর ভিত্তিতে একটি সম্পূর্ণ তথ্য সহ স্মার্টফোনের তালিকা।

Infinix GT 30 Pro 5G+

গেমারদের প্রথম পছন্দ হতে পারে এই ফোন। যারা অল্প বাজেটে গেমিং স্মার্টফোন খোঁজেন তাদের জন্য অত্যন্ত বাজেট ফোনের মধ্যে এটাকে ধরা যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে Infinix GT 30 Pro 5G+ ফোনটি মূলত গেমিংপ্রেমীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 8350 Ultimate প্রসেসর, যা ভারী গেম এবং মাল্টিটাস্কিং সহজেই সামলাতে পারে। যারা প্রসেসের সম্পর্কে অল্প বিস্তার খোঁজখবর রাখেন তারা এই প্রসেসের কে ভালো বলেই মনে করবেন।

এক নজরে দেখে নিন এই ফোনের আকর্ষণীয় প্রধান স্পেসিফিকেশন এবং ফিচার গুলি-

প্রথমেই এই মোবাইলের ধারণক্ষমতা বা রামের কথা বলতে গেলে বলা যায় যে 8GB RAM + 256GB Storage রয়েছে যা এক কথায় দুর্দান্ত।6.78 ইঞ্চি ডিসপ্লে, এই ডিসপ্লের আয়তন বা আকার খুব একটা ছোট নয় গেমিং সহ অন্যান্য ভিডিও বিশেষ করে youtube ভিডিও বা বিভিন্ন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের ভিডিও দেখার সময় আপনি দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করতে পারেন।যারা কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ওয়ালা মোবাইল ফোন করছেন তাদের জন্য বলা যেতে পারে এই মোবাইলে রয়েছে 108MP + 8MP রিয়ার ক্যামেরা।বর্তমান সময়কালে মোবাইল এতটাই মানুষের কাছে সহজলভ্য এবং ব্যবহারযোগ্য হয়ে উঠেছে যে চারদিকে চলছে সেলফি বা নিজস্বী তোলার প্রতিযোগিতা। এই মোবাইলে রয়েছে 13MP সেলফি ক্যামেরা। যা আপনার নিজস্বী বা সেলফি ছবি তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো পড়ুন  Realme P4 Lite 5G: রয়েছে 7000mAh ব্যাটারি,17.27 cm display, বিস্তারিত জেনে নিন।
Best Smartphone Under 30000: ₹৩০,০০০ বাজেটে কোন স্মার্টফোনটি সবচেয়ে ভালো? দেখে নিন আপনার জন্য সেরা 3টি বিকল্প


যেহেতু স্মার্টফোনের ফিচার অনেক তাই যেকোনো স্মার্টফোন প্রচুর বিদ্যুৎ খরচ করে থাকে। মোবাইল ফোনে ভালো ব্যাটারি না থাকলে অর্থাৎ ভালো ক্ষমতা সম্পন্ন বাটনে না থাকলে একবার চার্জ দিয়ে খুব বেশি সময় ধরে মোবাইল চালানো যায় না। নামমাত্র চার্জে মোবাইল ফোন বেশি চালাতে হলে এই মোবাইলটি আপনার পছন্দের তালিকায় আসতে পারে কেননা এই মোবাইলে রয়েছে 5500mAh ব্যাটারি।120FPS BGMI Gaming Support, যারা গেমিং বিষয়টি খুব ভালোভাবে পছন্দ করেন তারা প্রথম শব্দটি দেখেই অত্যন্ত খুশি হয়েছেন আশা রাখি। হ্যাঁ ৩০ হাজার বাজেট এ এই মোবাইল ফোন দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দেবে।যারা BGMI, COD Mobile বা Free Fire-এর মতো গেম খেলেন, তাদের জন্য এটি একটি শক্তিশালী বিকল্প হতে পারে।

vivo T5 Pro 5G: ব্যাটারির জন্য সেরা পছন্দ হতে পারে অনেকের!

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চাইলে vivo T5 Pro 5G আপনার নজরে রাখা উচিত। ফোনটির অন্যতম বড় আকর্ষণ হল বিশাল 9020mAh ব্যাটারি। যাদের মোবাইল চার্জ দিতে মনে থাকে না কিংবা মোবাইল ফোন সবসময় পাশে থাকে না তাদের জন্য আদর্শ মোবাইল হলো এটি।

এবার জেনে নিন এই মোবাইল ফোনের প্রধান স্পেসিফিকেশন বা ফিচার গুলি

মোবাইলের অর্থাৎ যে কোন স্মার্টফোনের প্রাণ হলো সেই মোবাইলের মধ্যে থাকা প্রসেসর, এই মোবাইলে রয়েছে Snapdragon 7s Gen 4 Processor। যারা স্ন্যাপড্রাগন প্রসেসর সম্পর্কে অল্প বিস্তর জানেন তারা ভালোভাবেই অবগত আছেন যে এই প্রসেসের কতটা ভালো সার্ভিস প্রদান করে।এই মোবাইল ফোনে রয়েছে 8GB RAM + 128GB Storage । যা বহু মানুষের বিভিন্ন ধরনের জরুরী ফাইল অর্থাৎ পিডিএফ থেকে শুরু করে বায়োডাটা প্রভৃতি রাখতে সক্ষম। এক কথায় বলতে গেলে এই স্মার্ট ফোন অল্প বাজেটের মধ্যে বেশ ভালো।যারা সিনেমা দেখা অথবা মোবাইলে ছোটখাটো গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে 6.83 ইঞ্চি AMOLED Display। যা মোবাইল অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তুলবে।
এই ফোনে রয়েছে 50MP + 2MP Rear Camera যা এই বাজেটের মধ্যে বেশ ভালো অপশন। এছাড়া এই মোবাইলের সামনের অর্থাৎ 32MP Front Camera রয়েছে যার নিজস্বী বা সেলফির অভিজ্ঞতা কে আরো ভালো করতে পারে। এছাড়া এই মোবাইল ফোনে রয়েছে শক্তিশালী 9020mAh ক্ষমতা সম্পন্ন Battery।যা স্মার্টফোন চালানো অভিজ্ঞতাকে আরও দীর্ঘায়িত করবে।যারা সারাদিন ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা ঘনঘন চার্জ দিতে পছন্দ করেন না, তাদের জন্য এই ফোনটি বিশেষভাবে উপযোগী।

আরো পড়ুন  Best 2 Mobile Under 25000: কোনটা কিনবেন Vivo T4 Pro 5G নাকি Vivo T5x 5G? কোনটি আপনার জন্য বেস্ট স্মার্টফোন?
Motorola Edge 60 Pro: ক্যামেরা ও প্রিমিয়াম ফিচারের অনন্য সম্ভার এবং ক্রেতাদের প্রথম পছন্দের তালিকায়

এই মোবাইল ফোন এ রয়েছে MediaTek Dimensity 8350 Processor। যা আপনার মোবাইল ফোন চালানোর অভিজ্ঞতাকে আরো স্মুথ করে তুলবে। মোবাইল পারফরমেন্স হয়ে উঠবে সুপারফাস্ট। কেননা এই মোবাইল ফোনে রয়েছে 8GB RAM + 256GB Storage যা যেকোনো ভিডিও সংরক্ষণ অথবা ছবি সংরক্ষণ অথবা যেকোনো ফাইল সংরক্ষণ কে সমর্থন বা সাপোর্ট করবে। স্মার্টফোনে থাকছে 50MP + 50MP + 10MP Triple Camera যা অন্যান্য স্মার্টফোনগুলোর থেকে অনেকটাই আলাদা। এছাড়া আছে উচ্চ ক্ষমতা সম্পন্ন 50MP Selfie Camera। যার মোবাইলে সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য প্রথম পছন্দ হতে পারে এই ৩০ হাজার টাকার বাজেট স্মার্টফোন। মোবাইলে রয়েছে দীর্ঘ ক্ষণ ধরে চলা উচ্চ ক্ষমতা সম্পন্ন 6000mAh Battery। যা ব্যবহারকারীকে অনেকটাই নিশ্চিন্ত রাখবে। এই ফোনের Premium Design ব্যবহারকারীদের মনে যে ভালোভাবেই জায়গা করে নেবে সে বিষয়ে কোন সন্দেহ নেই।বিশেষ করে ক্যামেরা এবং ডিসপ্লের ক্ষেত্রে Motorola Edge 60 Pro অনেক ব্যবহারকারীর পছন্দের তালিকায় রয়েছে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

এবার দেখে নিন আমাদের মতামত অনুযায়ী কোন ফোনটি আপনার জন্য সেরা?
Gaming-এর জন্যBattery Backup-এর জন্যCamera ও Premium Experience-এর জন্য
Infinix GT 30 Pro 5G+vivo T5 Pro 5GMotorola Edge 60 Pro

FAQs

₹৩০,০০০-এর মধ্যে সবচেয়ে ভালো স্মার্টফোন কোনটি?

অলরাউন্ড পারফরম্যান্সের জন্য Motorola Edge 60 Pro অন্যতম সেরা বিকল্প।

Gaming-এর জন্য কোন ফোনটি ভালো?

Infinix GT 30 Pro 5G+ গেমিংয়ের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

Camera-এর জন্য কোন ফোনটি সেরা?

Motorola Edge 60 Pro-এর ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 50MP সেলফি ক্যামেরা এটিকে এগিয়ে রাখে।

Best Smartphone Under 30000 হিসেবে কোনটি বেছে নেওয়া উচিত?

আপনার প্রয়োজন অনুযায়ী Gaming-এর জন্য Infinix GT 30 Pro 5G+, Battery-এর জন্য vivo T5 Pro 5G এবং Overall Experience-এর জন্য Motorola Edge 60 Pro বেছে নিতে পারেন।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment