WB DPharm Admission 2026 Eligibility: উচ্চ মাধ্যমিক পাশ করে সরকারি ডিপ্লোমা ফার্মেসি কোর্সে ভর্তি হতে চান? দেখে নিন এর যোগ্যতা সহ অন্যান্য তথ্য।

Pranab khan

June 7, 2026

WB DPharm Admission 2026 Eligibility: উচ্চ মাধ্যমিক পাশ করে সরকারি ডিপ্লোমা ফার্মেসি কোর্সে ভর্তি হতে চান? দেখে নিন এর যোগ্যতা সহ অন্যান্য তথ্য।

চাকুলিয়া নিউজডেস্ক: যারা উচ্চমাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাস করে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এবার পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা বিভাগের তরফে একটি গুরুত্বপূর্ণ কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। ২০২৬ থেকে ২৭ শিক্ষাবর্ষের জন্য ডিপ্লোমা ইন ফার্মেসি অর্থাৎ D.Pharm ভর্তি সংক্রান্ত তথ্য এই প্রতিবেদনে (WB DPharm Admission 2026 Eligibility) তুলে ধরা হবে।

আপনি যদি পশ্চিমবঙ্গের কোন শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে ভর্তি হতে চান এক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন তা হল উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে একই সঙ্গে পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা অথবা অংক উচ্চমাধ্যমিকে পড়ে থাকতে হবে। এই কোর্সের মেয়াদ হল দুই বছর। এই কোর্সে ভর্তির জন্য নূন্যতম বয়সসীমা হতে হবে ১৮ বছর।

WB DPharm Admission 2026 Eligibility

উল্লেখ করা যেতে পারে এই কোর্সের মেয়াদ ২ বছর হলেও এই কোর্সের সময়সীমার মধ্যে ব্যবহারিক অর্থাৎ practical এবং তাত্ত্বিক অর্থাৎ থিউরিটিক্যাল উভয় ধরনের শিক্ষা দেওয়া হবে। এই কোর্স সম্পূর্ণ করলে ফার্মেসী কাউন্সিল অফ ইন্ডিয়া এর নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করা যাবে। নিচে এই কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতার একটি টেবিল চার্ট দেওয়া হল-

উচ্চমাধ্যমিকে অথবা সমতুল্য কোর্সে অবশ্যই পদার্থবিদ্যা বা ফিজিক্স এবং রসায়নবিদ্যা কেমিস্ট্রি নিয়ে পড়া বাধ্যতামূলক।
জীববিদ্যা বা বায়োলজি অথবা গণিত বা ম্যাথমেটিক্স যেকোনো একটি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
এই কোর্সে পড়াশোনা করতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।

মনে রাখবেন উচ্চমাধ্যমিকে অথবা সমতুল্য কোর্সে অবশ্যই পদার্থবিদ্যা বা ফিজিক্স এবং রসায়নবিদ্যা কেমিস্ট্রি নিয়ে পড়া বাধ্যতামূলক। একই সঙ্গে জীববিদ্যা বা বায়োলজি অথবা গণিত বা ম্যাথমেটিক্স যেকোনো একটি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে ভোকেশনাল বিভাগ থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা এই কোর্সের যোগ্য নন। এই কোর্সে পড়াশোনা করতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর তবে বয়সের সর্বোচ্চ সীমা নেই।

এই করছে ভর্তি হতে গেলে আবেদন ফ্রি রয়েছে এবং সেটাও নির্দিষ্ট। SC,ST,OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৪৫০ টাকা। কন্যাশ্রী প্রার্থীদের জন্য আবেদন মূল্য ২২৫ টাকা।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

এবার এক নজরে দেখে নিন WB DPharm Admission 2026 College List:

পশ্চিমবঙ্গে মোট ছয়টি সরকারি পলিটেকনিক কলেজে এই কোর্স অর্থাৎ D.Pharm ভর্তি চলে। এগুলি হল-

১) কন্টাই পলিটেকনিক, পূর্ব মেদিনীপুর ২) জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, কলকাতা ৩) শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, দার্জিলিং ৪) ওমেন্স পলিটেকনিক, হুগলি ৫) শ্রী রামকৃষ্ণ শিল্পবিদ্যাপীঠ, বীরভূম ৬) কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিক, কোচবিহার

এছাড়া রাজ্যের আরও ১৭৮ টি বেসরকারি self ফিনান্স কলেজে এই কোর্সের ভর্তি চলে। তবে কলেজ গুলি পিসিআই অর্থাৎ ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদনপ্রাপ্ত কিনা তা অবশ্যই সবার আগে যাচাই করতে হবে।

FAQS ABOUT WB DPharm Admission 2026 Eligibility

এই কোর্সে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিকে কোন বিষয়গুলি থাকা বাধ্যতামূলক?

উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics) এবং রসায়ন (Chemistry) থাকা বাধ্যতামূলক।

জীববিদ্যা এবং গণিত দুটিই কি থাকতে হবে?

না, জীববিদ্যা (Biology) অথবা গণিত (Mathematics) যেকোনো একটি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে।

ভোকেশনাল বিভাগ থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা কি আবেদন করতে পারবেন?

না, ভোকেশনাল বিভাগ থেকে পাশ করা প্রার্থীরা এই কোর্সের জন্য যোগ্য নন।

এই কোর্সে ভর্তির জন্য ন্যূনতম বয়স কত?

আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে।

শুধুমাত্র Physics ও Chemistry থাকলেই কি আবেদন করা যাবে?

না, Physics ও Chemistry-এর পাশাপাশি Biology অথবা Mathematics-এর মধ্যে অন্তত একটি বিষয় থাকতে হবে।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment