SSM Education Fund: এবার স্কুলের জন্য অর্থ আদায়ে দিল্লির শরণাপন্ন রাজ্য।

Pranab khan

June 7, 2026

SSM Education Fund: এবার স্কুলের জন্য অর্থ আদায়ের দিল্লির শরণাপন্ন রাজ্য।

চাকুলিয়া নিউজডেস্ক: ইতিমধ্যেই সকলে অবগত আছেন যে সমগ্র শিক্ষা মিশন (SSM) বা এস এস এম এর সঙ্গে পিএম বা প্রধানমন্ত্রী যুক্ত হওয়ার বিরোধিতা হয়েছিল আগে।। সরকার পরিবর্তনের সঙ্গে এই সিদ্ধান্তগত পরিবর্তন শেষ পর্যন্ত নেওয়া হল। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ না মেনে নেওয়ার ফলে শিক্ষা সংক্রান্ত বহু প্রকল্পে যুক্ত হয়নি রাজ্য সরকার। এরফলে মেলেনি বরাদ্ধকৃত অর্থ(SSM Education Fund 2026)। আনন্দবাজার অনলাইন সূত্রের খবর এর ফলে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল সরকারকে। ক্ষমতার পরিবর্তনের পরেই সমগ্র শিক্ষা মিশনের বকেয়া অর্থ উদ্ধার এবং নতুন বরাদ্দ আনার বিষয়ে সচেষ্ট হল রাজ্য সরকার।

এখনো পর্যন্ত যা খবর 12 ই জুন রাজধানীতে সমগ্র শিক্ষা মিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এই বৈঠকে যোগ দেবেন রাজ্যের প্রতিনিধিরা। এবার এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী এক বছরের পরিকল্পনা সেখানে জমা দেওয়া হবে, অন্তত এমনটাই খবর। এক্ষেত্রে এজন্য রাজ্যে তৈরি হয়েছে বিশেষ এক্সিকিউটিভ কমিটি। গুরুত্বপূর্ণ এই কমিটিতে থাকছেন মুখ্য সচিবের নেতৃত্বে স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা। ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা এবং দাবি নিয়ে আলোচনা হয়ে গেছে। কমিটির চেয়ারম্যান ইতিমধ্যে খসড়া প্রস্তাবে ইতিবাচক সায় দিয়েছেন। এবার এই প্রস্তাব আগামী ১২ই জুন পেশ করা হবে রাজধানীতে।

উল্লেখ করা যেতে পারে যে সমগ্র শিক্ষা মিশনের আওতাভুক্ত প্রকল্পগুলিতে কেন্দ্রের তরফে ষাট শতাংশ অর্থ প্রদান করা হয়। তবে উল্লেখ করা যেতে পারে বরাদ্দ বাড়লেও ৪০ শতাংশ অর্থের যোগান দিতে হবে রাজ্য সরকারকে। ইতিমধ্যে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় হিসেবে খরচের রাশ টানতে তৎপর হয়েছে বিকাশ ভবন।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা ইতিমধ্যে দাবি তুলেছেন যে কম্পোজিট গ্রান্ড খুব জরুরী ঠিক তেমনি স্কুলের পরিকাঠামোর উপর জোর দেওয়া বিশেষভাবে প্রয়োজন। জানা গেছে যে প্রতিটি ব্লকে দুটি করে উন্নত মানের পিএমশ্রী(PMSHREE School) স্কুল হবে। এই স্কুল গুলির পরিকাঠামো অন্যান্য স্কুলের চাইতে হবে সম্পূর্ণ আলাদা।

FAQS

সমগ্র শিক্ষা মিশনের বৈঠক কবে অনুষ্ঠিত হবে?

সূত্র অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই বৈঠক আগামী ১২ জুন রাজধানীতে অনুষ্ঠিত হতে পারে।

বৈঠকে পশ্চিমবঙ্গ সরকার অংশ নেবে কি?

হ্যাঁ, রাজ্যের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে।

সমগ্র শিক্ষা মিশনে কেন্দ্র ও রাজ্যের অর্থের অনুপাত কত?

প্রকল্পের মোট ব্যয়ের ৬০ শতাংশ কেন্দ্র সরকার এবং ৪০ শতাংশ রাজ্য সরকার বহন করে।

Composite Grant কেন গুরুত্বপূর্ণ?

স্কুলের দৈনন্দিন রক্ষণাবেক্ষণ, ছোটখাটো মেরামতি ও শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য Composite Grant অত্যন্ত গুরুত্বপূর্ণ।

PM SHRI School কী?

PM SHRI School হল আধুনিক পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুম এবং উন্নত শিক্ষাব্যবস্থা সমৃদ্ধ বিশেষ মানের বিদ্যালয়।

প্রতিটি ব্লকে কতগুলি PM SHRI School তৈরির পরিকল্পনা রয়েছে?

সূত্র অনুযায়ী, প্রতিটি ব্লকে দুটি করে PM SHRI School তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment