Annapurna Bhandar Yojna New Application Precess: এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে কয়েক মিনিটেই! বিস্তারিত জেনে নিন।

চাকুলিয়া নিউজডেস্ক: এবার অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণার প্রকল্প অথবা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন প্রক্রিয়া হয়ে গেল আরো সহজ। উল্লেখ করা যেতে পারে এ মাসের ৩ তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হলেও অনেকেই সেই আবেদন পূরণ করতে পারছিলেন না। তারপর প্রায় দুইদিন অপেক্ষা করে পাঁচই জুন অনলাইন ফরম ফিলাপ শুরু হয়। দেখা যায় সমস্ত যান্ত্রিক ত্রুটি বা টেকনিক্যাল সমস্যাগুলি মিটে গেছে। ওই ওয়েবসাইটের সার্ভার এখন দারুণভাবে কাজ করছে। এর ফলে এই কয়েকদিনে অনেকেই সফলভাবে আবেদন করতে পেরেছেন।

উল্লেখ করা যেতে পারে শুক্রবার রাত থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন করা যাবে একটি সুনির্দিষ্ট ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের লিংক পেতে আমাদের ওয়েবসাইটের আরো একটি অন্নপূর্ণা ভাণ্ডার বা যোজনা সংক্রান্ত আর্টিকেল পড়ুন সেখানে সুনির্দিষ্ট ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেই প্রতিবেদন বা আর্টিকেলটি পড়তে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে আবেদন অর্থাৎ অনলাইন আবেদন শুরু করার শুরুতেই আপনাকে জেলা নির্বাচন করে আধার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইল নম্বর যা পরিবারের প্রধানের হতে হবে সেটা সুনির্দিষ্ট জায়গায় বসিয়ে তারপর ক্যাপচা পূরণ করে ওটিপি জেনারেট করে নিতে হবে। পরবর্তী ধাপে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে যে ওটিপি আসবে তা বসিয়ে ফর্ম ফিলাপ শুরু করতে হবে।

আরো পড়ুন  Annapurna Bhandar Yojna: কত মানুষ পেয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

প্রথমেই যে কাজ করতে হবে এইচ ও এফ বা হেড অব দ্য ফ্যামিলি বা পরিবারের প্রধান যিনি রয়েছেন তার সমস্ত তথ্য যত্ন সহকারে পূর্ণ করতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো আধার কার্ডের নম্বর আধার কার্ডের তথ্য অনুযায়ী বিভিন্ন তথ্য এক্ষেত্রে দিতে হচ্ছে। যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড।

এছাড়া যে সমস্ত তথ্যগুলো শুধুমাত্র রাখছে সেগুলি হল স্বাস্থ্য সম্পর্কিত ইন্সুরেন্স, অন্য কোনসরকারি প্রকল্পে লাভ পাচ্ছেন কিনা, রেশন কার্ডের ধরন এবং রেশন কার্ড সংক্রান্ত তথ্য। এছাড়া আরো উল্লেখ করা যেতে পারে যে আবেদনের জন্য ভোটার কার্ড এবং এপিক নম্বর কে বাধ্যতামূলক করা হয়েছে। যে সমস্ত মানুষের তালিকা ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে সেই তথ্য তাদের এখানে দিতে হবে। কিন্তু তালিকায় যদি নাম না থাকে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন না।

এছাড়া একই সঙ্গে জানাতে হচ্ছে বাড়িতে ফোরহূইলার বা চার চাকার গাড়ি আছে কিনা। তিনটি পাকা ঘর সম্পন্ন বাড়ি আছে কিনা। জমির রেকর্ড ডেসিমেল এককে দিতে হবে। উল্লেখ করা যেতে পারে নিউজ এইট্টিন বাংলার প্রতিবেদন অনুযায়ী রাজ্যের মন্ত্রী তথা মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে আগামী তিন মাস ধরে সাত দিন অন্তর অন্তর তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ করা যেতে পারে প্রথম দফায় ২৮ লক্ষের বেশি উপভোক্তা ইতিমধ্যে তাদের প্রথম কিস্তির টাকা পাবেন।

FAQS

অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মে HOF বলতে কী বোঝায়?

HOF বা Head of the Family বলতে পরিবারের প্রধান সদস্যকে বোঝায়, যার তথ্য প্রথমে ফর্মে পূরণ করতে হয়।

আরো পড়ুন  Annapurna Bhandar Login Problem: অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে লগইন করলেই আবার নতুন ফর্ম? কেন এমন হচ্ছে! জেনে নিন বিস্তারিত।
সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

আবেদন করতে কোন নথিগুলি বাধ্যতামূলক?

আধার কার্ড, ভোটার আইডি কার্ড (EPIC) এবং প্রয়োজনীয় পারিবারিক তথ্য বাধ্যতামূলক।

ভোটার তালিকায় নাম না থাকলে কি আবেদন করা যাবে?

না, ভোটার তালিকায় নাম না থাকলে আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

রেশন কার্ডের তথ্য কি দিতে হবে?

হ্যাঁ, রেশন কার্ডের নম্বর ও কার্ডের ধরন (AAY, PHH, RKSY ইত্যাদি) উল্লেখ করতে হবে।

চার চাকার গাড়ি থাকলে কি সেই তথ্য জানাতে হবে?

হ্যাঁ, পরিবারের নামে চার চাকার গাড়ি থাকলে তার তথ্য ফর্মে উল্লেখ করতে হবে।

অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টাল কোনটি?

অনলাইন আবেদন ও তথ্যের জন্য অফিসিয়াল পোর্টাল- https://socialregistry.wb.gov.in/citizen/

আমি প্রণব খান (Pranab Khan), চাকুলিয়া উত্তর দিনাজপুর সহ বিভিন্ন বিষয় যেমন টেক, মোবাইল, কম্পিউটার, ফিনান্স, কৃষি, কাজ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে আর্টিকেল লিখি। বিগত পাঁচ বছর ধরে আমি এই পেশার সঙ্গে যুক্ত।

Leave a Comment