UPI in Cambodia: এবার কম্বোডিয়াতেও চলবে Google Pay, PhonePe! ভারতীয়দের জন্য বড় সুখবর!

Chakulia Newsdesk: ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার কালজয়ী সাফল্য এবার আরও এক ধাপ এগোল। কম্বোডিয়াতেও চালু হল Unified Payment Interface বা ইউপিআই (UPI) পরিষেবা। এর ফলে এখন থেকে কম্বোডিয়া ভ্রমণে যাওয়া ভারতীয় পর্যটক কিংবা ব্যবসায়ীরা নগদ টাকা বা আন্তর্জাতিক ক্রেডিট-ডেবিট কার্ড ছাড়াই সরাসরি UPI-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যা এক কথায় তাৎপর্যপূর্ণ। এর ফলে ভারতীয় পর্যটকদের নতুন দিগন্ত হতে পারে কম্বোডিয়া। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, কম্বোডিয়াতে প্রচুর ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গ-অঙ্গি ভাবে জড়িত।ভারতের NPCI International Payments Limited (NIPL) এবং কম্বোডিয়ার ACLEDA Bank-এর যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে। এর ফলে ভারতের UPI নেটওয়ার্ক এবং কম্বোডিয়ার জাতীয় QR পেমেন্ট ব্যবস্থার মধ্যে সরাসরি সংযোগ হল।

কম্বোডিয়ায় কীভাবে UPI ব্যবহার করবেন?

কম্বোডিয়া সফরকারী ভারতীয়রা তাঁদের মোবাইলে থাকা বিভিন্ন স্বনামধন্য UPI অ্যাপ যেমন ব্যবহার করে QR কোড স্ক্যান করেই পেমেন্ট করতে পারবেন।

আরো পড়ুন  Investment Banking: আপনি কি জানেন ভারতের সেরা ছয়টি ইনভেস্টমেন্ট ব্যাংক, যা পরামর্শ দিয়ে থাকে বড় কোম্পানিগুলিকে?
Google Pay
PhonePe
Paytm
BHIM UPI

পেমেন্টের টাকা সরাসরি ভারতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। ফলে আলাদা করে বিদেশি মুদ্রা বহন করা বা আন্তর্জাতিক কার্ড ব্যবহারের প্রয়োজন হবে না। যা পর্যটন ব্যবসায় জোয়ার এনে দেবে কম্বোডিয়াকে। অন্যদিকে কম্বোডিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হবে।

UPI in Cambodia: এবার কম্বোডিয়াতেও চলবে Google Pay, PhonePe! ভারতীয়দের জন্য বড় সুখবর!

ভারতীয় পর্যটকদের কী সুবিধা হবে?

বিদেশ ভ্রমণের সময় সাধারণত নগদ ডলার বা স্থানীয় মুদ্রা বহন করতে হয়। পাশাপাশি আন্তর্জাতিক কার্ড ব্যবহারে অতিরিক্ত কনভারশন চার্জ ও ট্রানজাকশন ফি দিতে হয়।UPI চালু হওয়ার ফলে-

নগদ অর্থ বহনের ঝামেলা কমবে
কারেন্সি এক্সচেঞ্জের খরচ বাঁচবে
দ্রুত ও নিরাপদ পেমেন্ট করা যাবে
রিয়েল-টাইম ট্রানজাকশন কনফার্মেশন পাওয়া যাবে
ছোট দোকান, ক্যাফে ও রেস্তোরাঁতেও সহজে পেমেন্ট করা যাবে

কম্বোডিয়ায় বর্তমানে ৪৫ লক্ষেরও বেশি QR-ভিত্তিক মার্চেন্ট পয়েন্ট রয়েছে। যা এক কথায় বিশাল মাপের সংখ্যা।ভারতীয় পর্যটকরা এসব স্থানে সরাসরি UPI ব্যবহার করে কেনাকাটা ও পরিষেবার মূল্য পরিশোধ করতে পারবেন।বিশেষ করে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নমপেন (Phnom Penh) এবং সিয়েম রিপ (Siem Reap)-এ ভ্রমণের সময় এই সুবিধা অত্যন্ত কার্যকর হবে।কোন কোন দেশে ইতিমধ্যেই UPI চালু?

আরো পড়ুন  Annapurna Bhandar Form Fill Up 2026: অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে কী কী নথি,পরিবারের কোন কোন তথ্য লাগবে? জেনে নিন

কম্বোডিয়া যোগ হওয়ার আগে UPI পরিষেবা চালু ছিল ভুটান,নেপাল,সিঙ্গাপুর,ফ্রান্স,মরিশাস,শ্রীলঙ্কা,ইন্দোনেশিয়া,সংযুক্ত আরব আমিরাত (UAE),এবার সেই তালিকায় যুক্ত হল কম্বোডিয়া।গত কয়েক বছরে UPI বিশ্বের অন্যতম সফল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে উঠে এসেছে। কম্বোডিয়ায় এর সূচনা ভারতের ডিজিটাল অর্থনীতির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরও শক্তিশালী করল। ভবিষ্যতে আরও বহু দেশে UPI পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

FAQS

কম্বোডিয়ায় কি ভারতীয় UPI ব্যবহার করা যাবে?

হ্যাঁ, এখন থেকে কম্বোডিয়ার QR কোড স্ক্যান করে ভারতীয় UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

কোন কোন UPI অ্যাপ ব্যবহার করা যাবে?

Google Pay, PhonePe, Paytm, BHIM UPI-সহ অন্যান্য সমর্থিত UPI অ্যাপ ব্যবহার করা যাবে।

কম্বোডিয়ায় UPI ব্যবহার করতে কি আন্তর্জাতিক কার্ড লাগবে?

না, আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের প্রয়োজন হবে না।

পেমেন্টের টাকা কোথা থেকে কাটা হবে?

টাকা সরাসরি ব্যবহারকারীর ভারতীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।

কম্বোডিয়ায় কতগুলি দোকানে UPI ব্যবহার করা যাবে?

৪৫ লক্ষেরও বেশি QR-ভিত্তিক মার্চেন্ট পয়েন্টে UPI ব্যবহার করা যাবে।

Leave a Comment