Investment Banking: আপনি কি জানেন ভারতের সেরা ছয়টি ইনভেস্টমেন্ট ব্যাংক, যা পরামর্শ দিয়ে থাকে বড় কোম্পানিগুলিকে?

Investment Banking India: আপনি কি ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিষয়টি ভালোভাবে জানেন? আপনি কি জানেন বড় বড় কোম্পানিগুলিতে কারা পরামর্শ দিয়ে থাকে? আপনি কি জানেন কিভাবে বড় কোম্পানিগুলো নিজেদের পরিকল্পনা ঠিক করে যাতে তারা ভালোভাবে লাভজনক সংস্থা হিসেবে চলতে পারে? আজ এই প্রতিবেদনে ভারতের সেরা ছয়টি ইনভেস্টমেন্ট ব্যাংক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। আপনি যদি বিনিয়োগ টাকা পয়সা ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে আগ্রহী হন তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ইনভেস্টমেন্ট ব্যাংকিং হলো এমন একটি সংস্থা যারা মূলত বিভিন্নভাবে কাজ করে থাকে। মনে করা যে কোন কোম্পানি এর ব্যবসা বাড়াতে অনেক টাকা দরকার তখন ইনভেস্টমেন্ট ব্যাংক তাদের সাহায্য করে বিভিন্নভাবে। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হলো শেয়ার বা আইপিও বিক্রি করা ঋণ বা বন্ড ইস্যু করা অথবা অন্য কোন কোম্পানিকে কিনতে বা অন্য কোন কোম্পানির সঙ্গে মিশে যেতে পরামর্শ দান করা। এক কথায় যে কোন কোম্পানিকে লাভজনক করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে ইনভেস্টমেন্ট ব্যাংক গুলি।Investment Banking

আপনি কি জানেন ইনভেস্টমেন্ট ব্যাংকের আরও কোন কোন প্রধান কাজ রয়েছে যা ছোট কোম্পানিকে বড় করে তোলে? এই কাজগুলি হলো আইপিও অর্থাৎ কোন কোম্পানিকে স্টক মার্কেটে তালিকাভুক্ত করে ফেলা। এক কোম্পানি অন্য কোম্পানিকে যদি কেনে এক্ষেত্রে প্রতি পদক্ষেপে সাহায্য করা। বাজার থেকে শেয়ার বা বন্ডের মাধ্যমে টাকা জোগাড় করে কোম্পানিকে বড় করে তোলা এবং বিনিয়োগমূলক পরামর্শ দেওয়া। এছাড়া বড় যেকোনো অর্থনৈতিক সিদ্ধান্তে পৌঁছতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা।

আরো পড়ুন  Pension Hike 2026: জোড়া সুখবর পেনশন ভোগীদের, পেনশন বাড়তে পারে 7.5 গুণ, টাকা উদ্ধারে নতুন পোর্টাল লঞ্চ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।

আপনি কি জানেন ইনভেস্টমেন্ট ব্যাংকার কাদের বলা হয়? যারা উপরোক্ত এই কাজগুলি করে থাকেন তাদের বলা হয় ইনভেস্টমেন্ট ব্যাংকার। তারা যে সমস্ত কাজ করেন সেগুলি হল কোন কোম্পানির মার্কেট বিশ্লেষণ করা। এছাড়া কোম্পানির নির্দিষ্ট সময় ক্রমে তার ভ্যালু বিশেষভাবে বিশ্লেষণ করা ও নির্ধারণ করা। গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপে ডিল ফাইনাল করতে সাহায্য করা।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে চাকরি করতে চান তারা কিভাবে নিয়োগ পত্র লাভ করেন? প্রথমেই বলে রাখা ভালো যে কমার্স অথবা ফাইন্যান্স বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর এমবিএ এবং সেটাও ফিন্যান্সের উপর থাকলে বেশি ভালো হয়। এর সঙ্গে প্রয়োজন হয় ভালো বিশ্লেষনী মনোভাব এবং কম্পিউটারের বিভিন্ন স্কিল যেমন এক্সেল ফিনান্সিয়াল মডেলিং জানা ইত্যাদি।

আরো পড়ুন  Old age pension increase: ১০০০ থেকে ২০০০ টাকা বাড়ছে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত।

আপনি কি জানেন কেন এই পেশা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে? প্রথমত বলে রাখা ভালো এই পেশায় বেতন খুব বেশি হয়। অভিজ্ঞতা লাভ করলে একসময় আন্তর্জাতিকভাবে কাজের সুযোগ আসে। এই পেশায় যারা কাজ করেন তাদের পেশাগত বৃদ্ধির হার খুব বেশি। তবে এই পেশায় বেশ কিছু অসুবিধা রয়েছে যেমন অনেক সময় ধরে কাজ করতে হয়। এছাড়া বিভিন্ন সময়ে কাজের চাপ অনেকটাই বেশি থাকে।

ভারতে ইনভেস্টমেন্ট ব্যাংক গুলির তালিকা যদি রাখা হয় তাহলে যে সমস্ত কোম্পানি বা ব্যাংক এক্ষেত্রে কাজ করছে তাদের কার্যপ্রণালী এবং ইতিহাস বিশ্লেষণ করলে সেরা ছয়টি (Investment Bank India) ইনভেস্টমেন্ট ব্যাংকের তালিকা হতে পারে অনেকটা এরকম-

  1. Goldman Sachs
  2. Morgan Stanley
  3. JP Morgan
  4. ICICI Securities
  5. Kotak Investment Banking
  6. Axis Capital

Leave a Comment