American Stock Market Today: এক নজরে দেখে নিন আজকের আমেরিকার স্টক মার্কেটের অবস্থা এবং হাল হকিকত।

American Stock Market Today Update: বর্তমান সময়কালে যে সমস্ত দেশের শেয়ার মার্কেট নিয়ে বিনিয়োগকারীরা সবচাইতে বেশি আগ্রহ দেখান তার মধ্যে অন্যতম হলো আমেরিকার স্টক মার্কেট। বর্তমান সময়কালে আমেরিকা বিশ্ব অর্থনীতির মধ্যে অন্যতম একটি প্রধান রাষ্ট্র। এর শেয়ার মার্কেটের বর্তমান অবস্থা খুবই শক্তিশালী এর অন্যতম কারণ হলো প্রযুক্তি বা টেক সেক্টর। তবে এর পেছনে বেশকিছু ঝুঁকিও রয়েছে। এই প্রতিবেদনে আলোচনা করব আজ ২ মে ২০২৬ তারিখে আমেরিকার স্টক মার্কেটের হাল ও হকিকত এবং অবস্থা সম্পর্কে।

বর্তমান সময়কালে S&P প্রায় ৭২৩০ সূচক এগিয়ে রয়েছে যা এককালীন রেকর্ড। অভিজ্ঞ বিনিয়োগকারীরা মনে করছেন আরো এগিয়ে যেতে পারে। অন্যদিকে Nasdaq ২৫ হাজার এর বেশি সূচক ছাড়িয়ে গেছে,যা সর্বকালীন বিশ্ব রেকর্ড। অন্যদিকে Dow and Jones সামান্য কমলেও বিনিয়োগকারীদের একাংশের মতে ইতিবাচক রয়েছে এখনো। তবে উল্লেখ করা যেতে পারে শুধুমাত্র প্রযুক্তিগত সেক্টর এর কারণে এস এন্ড পি ৭২৩০ সূচক পেরিয়ে এক নতুন রেকর্ড তৈরি করেছে।American Stock Market Today

আমেরিকার স্টক মার্কেট বা শেয়ার বাজার ক্রমশ বাড়ছে। বড় কোম্পানিগুলি যেমন অ্যাপল যেমন ভালো লাভ চলছে যার ফলে বিনিয়োগকারীদের মনোবল অনেকটাই বাড়ছে। কেননা বিনিয়োগকারীরা যতটাই লাভ খুঁজে পান ততটাই বিনিয়োগ করার ভরসা লাভ করেন।

আরো পড়ুন  Annapurna Bhandar Apply: কবে থেকে চালু হচ্ছে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার? কিভাবে করবেন আবেদন?

বর্তমান সময়কালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই এবং প্রযুক্তিগত বিভিন্ন নতুন বিষয় শেয়ার মার্কেটে নিত্য নতুন সূচককে নতুন দিশা দেখাচ্ছে। এর ফরে লাভবান হচ্ছে আমেরিকার স্টক মার্কেট। বিনিয়োগকারীরা যেমন লাভের মুখ দেখছেন ঠিক তেমনি বিভিন্ন কোম্পানিগুলি বিশেষ করে প্রযুক্তি নির্ভর কোম্পানিগুলি তারাও বিশাল অংকের লাভের টাকা ঘরে তুলছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রযুক্তিগত সেক্টর গুলিতে যে সমস্ত বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সে গুলি হল ক্লাউড কম্পিউটিং, চিপস সেক্টর। এছাড়া ২০২৬ সালের শুরু থেকেই একটা বড় লাভ আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই আই সেক্টর থেকে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

তবে শেয়ার বাজারে সবচাইতে বেশি উল্লেখযোগ্য হলো যদি তেলের দাম কমে যায় এক্ষেত্রে স্টক মার্কেটে গতি আসে বিশেষ করে আমেরিকান স্টক মার্কেটে। মার্কেট বা বাজার অনেকটাই পজিটিভ বাড়িতে ইতিবাচক হয়ে যায়। এখনো পর্যন্ত হিসেব অনুযায়ী এপ্রিল মাসে মার্কেট 10 থেকে 15 শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন  PhonePe Paytm Payers: টাকা লেনদেন করতে এবার একটি সাউন্ড বক্স যথেষ্ট, সমস্ত রকম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই কার্যকরী।

অনেকে জানতে চান আমেরিকার স্টক মার্কেটে কোন কোন বিষয়গুলিতে বিনিয়োগ করা সবচাইতে লাভজনক। অভিজ্ঞ মহলের একটা বড় অংশের মতে এই সেক্টর গুলি হল টেকনোলজি, এআই অথবা সেমিকন্ডাক্টর, এছাড়া বিভিন্ন ধরনের কমিউনিকেশন সার্ভিস গুলি। এই সমস্ত সেক্টরগুলোতে বিনিয়োগ করলে বেশ ভালো মার্জনের লাভ থাকে।

অন্যদিকে যদি মাঝেরি মাপের লাভ প্রয়োজন হয় এ ক্ষেত্রে ব্যাংকিং এবং স্বাস্থ্য বিষয়টা সবচাইতে নিরাপদ। হেলথ কেয়ার এবং ব্যাংকিং থেকে মাঝারি মাপের লাভ আশা করা যায়।

তবে বিনিয়োগের দিক থেকে দুর্বল হল শক্তি এবং বিভিন্ন ধরনের প্রথাগত বিভিন্ন ইন্ডাস্ট্রি বা শিল্প। এগুলো প্রথাগত শিল্প হওয়ায় বিনিয়োগের আগ্রহ অনেকে যেমন হারিয়েছেন ঠিক তেমনি নতুন প্রযুক্তি আসার ফলে গতানুগতিক শিল্প গুলি ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে এই সেক্টরগুলি পরামর্শ দুর্বল হয়ে পড়েছে বিনিয়োগের দিক থেকে

Leave a Comment