PhonePe Paytm Payers: টাকা লেনদেন করতে এবার একটি সাউন্ড বক্স যথেষ্ট, সমস্ত রকম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই কার্যকরী।

PhonePe,Paytm Payers Soundbox: এবার ফোন পেয়ে অথবা পেটিএম এর মাধ্যমে নতুন সুবিধা পেতে চলেছেন অর্থ প্রদানকারীরা। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে সমস্ত ইউ পি আই অ্যাপ এর জন্য শুধুমাত্র একটি সাউন্ড বক্স রাখলেই হবে দোকানদারদের আলাদা সাউন্ড বক্স রাখার কোন দরকার নেই। PhonePe,Paytm ব্যবহারকারীরা বিশেষ করে অনলাইন পেমেন্ট গ্রহণকারী দোকানদাররা এই বড় সুবিধা পেতে পারেন। স্বনামধন্য সংবাদ সংস্থা ইটির প্রতিবেদন অনুসারে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা NPCI ইতিমধ্যে সাউন্ড বক্স এর জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এই ডিভাইসের মাধ্যমে যেকোনো পেমেন্ট অ্যাপ থেকে ইউপিআই লেনদেন সহজেই করা যাবে।

বর্তমান সময়কালে সাউন্ড বক্সগুলো নির্দিষ্ট অ্যাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন paytm থাকলে paytm অথবা ফোন পে থাকলে ফোন পে নির্দিষ্ট একটি সাউন্ড বা ভয়েস রয়েছে। জানা গেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI একটি সুনির্দিষ্ট সাউন্ড বক্স সুবিধা নিয়ে আসতে পারে যার মাধ্যমে প্রতিটি মোবাইল অ্যাপ ভিত্তিক ট্রানজেকশন বা পেমেন্টের কথা মনে করিয়ে দেবে।PhonePe Paytm Payers

আরো পড়ুন  Ayushman Bharat Eligibility: এক নজরে দেখে নিন কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না?

এই সাউন্ড বক্সের ব্যবহারের ফলে দোকানদারেরা বেশ কিছু সুবিধা লাভ করবেন। বর্তমান সময়কালে সাউন্ড বক্স বহুত করার জন্য দোকানদারকে প্রতি মাসে 100 থেকে দেড়শ টাকা অতিরিক্ত দিতে হয়। যদি এমন কোন ডিভাইস আসে যা প্রতিটি ট্রানজেকশনকে কভার করবে তাহলে অনেকটাই খরচ কমতে চলেছে দোকানদারদের।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে সাউন্ড বক্স ডিভাইসগুলি বর্তমান সময়কালে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রতিটি দোকানদার প্রায় এই ডিভাইস ব্যবহার করছেন। এর ফলে তিনি সরাসরি অডিওর মাধ্যমে ট্রানজেকশনের পরিমাণ জানতে পারছেন। একই সাথে আর্থিক লেনদেনের বিষয়টি সম্পর্কে অবগত থাকছেন।

Leave a Comment