Jio Payment Bank IFSC Code find process: আপনি কি একজন জিও পেমেন্ট ব্যাংকের গ্রাহক? কিন্তু আপনি জানেন না কিভাবে এই ব্যাংকের আইএফসি কোড খুঁজে বের করতে হয়? এই প্রতিবেদনে আলোচনা করব কিভাবে আপনি খুব সহজেই জিও পেমেন্ট ব্যাংকের আইএফএসসি কোড খুজে বের করবেন। বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনি যদি অনলাইনে আপনার জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ভিডিও কেওয়াইসির মাধ্যমে করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য। অর্থাৎ আপনি সঠিক ওয়েবসাইটে চলে এসেছেন। এজন্য শুরুতেই আপনি জিও ফাইন্যান্স (Jio Finance Mobile Application) মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করবেন। পরবর্তী ধাপে আপনাকে চার সংখ্যার গোপন পিন দিতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করবেন।
এরপর নিচের ব্যাংক পাসবুক বলে একটি লিংক খুঁজে পাবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ৪ সংখ্যার গোপন এমপিন দিতে হবে। এরপরে আপনার একাউন্টে কত ব্যালেন্স আছে সেটা আপনি দেখতে পাবেন।
এর পাশেই আপনি View More অপশন দিতে ক্লিক করবেন। পরবর্তী ধাপে আপনি ব্যাংক প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন। এরপরই আপনি আপনার অ্যাকাউন্ট নম্বর আপনার একাউন্ট নম্বরের আইএফএসসি কোড আপনার কারেন্ট ব্যালেন্স সহ বিস্তারিত তথ্য সবকিছু দেখতে পাবেন।